1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির

শাহরুখের ‘পাঠান’ সিনেমার নাম পরিবর্তনের দাবি করেছে ওলামা বোর্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১০০ Time View

বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা নিয়ে আলোচনা-সমালোচনার ঝড়ের গতি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন সিনেমাটির সমালোচনায় নেমেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সিনেমার নাম পরিবর্তনের দাবি। এ দাবি তুলেছে ভারতের মধ্যপ্রদেশের একটি মুসলিম সংগঠন। সংগঠনটির দাবি, এ সিনেমা মুসলমানদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানতে পারে।

শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার ‘বেশরম রং’ গানটিই যাবতীয় বিতর্কের মূল। এই গানে দীপিকা পাড়ুকোনের বিকিনিই যেন অনেকের মাথাব্যথার কারণ! ‘খারাপ অভিপ্রায়ে’ বানানো এই সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির যোগ্য নয় বলে এরই মধ্যে জানিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। ওই সিনেমা নিষিদ্ধ করার ডাকও দেন তিনি।

এবার সিনেমার নাম পরিবর্তনের দাবি তুলে সরব ওই রাজ্যের উলমা বোর্ড। তারা ওই সিনেমা মুক্তির তীব্র বিরোধিতা করেছে। বোর্ডের দাবি, পরিবর্তন করতে হবে সিনেমার নাম। নয়তো মুক্তি মিলবে না মধ্যপ্রদেশে। বিষয়টি শেষ পর্যন্ত দেখা হবে বলেও হুমকি দিয়েছে সংগঠনটির নেতারা।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) উলামা বোর্ডের সভাপতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে বলেন, এ সিনেমা মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাত আনতে পারে। শুধু মধ্যপ্রদেশ নয়, গোটা ভারতেই যাতে সিনেমা মুক্তি না পায়, তার ব্যবস্থা করতে হবে বলে দাবি উঠেছে।

মূলত এই সংগঠনের আপত্তি ‘পাঠান’ নামটি নিয়ে। উলমা বোর্ডের সভাপতি সৈয়দ আনাস আলির ভাষ্য, মুসলিম সম্প্রদায়ের মধ্যে পাঠান অত্যন্ত সম্মানীয়। এই সিনেমার নাম ও সিনেমায় যে পোশাকে নারীরা দৃশ্যায়িত হয়েছেন, তাতে পাঠানদের ভাবমূর্তি নষ্ট হয়েছে। যদি একান্তই এই সিনেমা মুক্তি পায়, তাহলে নাম পরিবর্তন আবশ্যক। পাল্টে দিতে হবে শাহরুখের চরিত্রের নাম। মানতে হবে অন্যান্য শর্তও। অন্যথায় আইনি পথে হাঁটবে এই সংগঠন।

চলতি সময়ে সিনেমা বয়কট করার ‘ট্রেন্ড’ নিয়ে কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কড়া বার্তা দেন শাহরুখ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্যের কারণে এসেছে সিনেমা বয়কটের ডাক। এতে যে শেষে সিনেমার ক্ষতি হবে, বৃহস্পতিবার সে কথাই জানিয়েছেন শাহরুখ। তিনি বলেন, সব কিছুর ঊর্ধ্বে উঠে সিনেমা নিজের মতো টিকে থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ