1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

রক্তশূন্যতা নিয়ে রামেকে ভর্তি ভূমিমন্ত্রী মিনু

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৫৩ Time View

রক্তশূন্যতা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের একটি কেবিনে তাঁর চিকিৎসা চলছে। ইতিমধ্যে তাঁকে কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।

ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নাজমুল হক ডিকেন জানান, গত কয়েক দিন ধরেই অসুস্থতা বোধ করছিলেন মন্ত্রী। অসুস্থতা নিয়েও গতকাল মঙ্গলবার রাজশাহীর মাদ্রাসামাঠে জনসভায় যোগ দেন তিনি। পরে আজ বুধবার সকালে রাজশাহীর বাসায় শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। রক্তশূন্যতার কারণে ইতিমধ্যে তাঁকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।

এর আগে সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছিলেন ভূমিমন্ত্রী। অসুস্থতার খবর পেয়ে তাঁকে দেখতে হাসপাতালে যান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ ছাড়া হাসপাতাল পরিদর্শনে এসে স্বাস্থ্যসচিব আ ন ম বজলুর রশীদও মন্ত্রীকে দেখতে যান এবং তাঁর চিকিৎসার খোঁজ-খবর নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ