1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন, দায়িত্বে হাফিজ উল্লাহ গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ রাজশাহীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন শপথ নিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের নবনির্বাচিত আমির ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করল খেলাফত মজলিস কবে বাংলাদেশে আসছেন হামজা ও ফারহান ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে ভাগ্য পরিবর্তনের গুরুত্বপূর্ণ দিন: বাণিজ্যমন্ত্রী এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে আবারও হামলা-ভাঙচুর

‘যে কোনো কারণেই হোক, আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৯৭ Time View

ঢালিউড নায়িকা পূজা চেরি ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের সম্পর্কের যে বরফ গলেছে সেটা সামাজিক যোগাযোগমাধ্যমেও বোঝা যাচ্ছে। এ বছর অমর একুশে বইমেলায় ‘প্রিয়তমা, তোমাকে বলছি’ নামে একটি কবিতার বই লিখেছেন আবদুল আজিজ।
গতকাল বুধবার সন্ধ্যায় বইমেলায় স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি আবদুল আজিজ তাঁর ফেসবুক পেজে শেয়ার করে স্ট্যাটাস দেন। লেখেন, ‘আমার প্রিয়তমা ও “প্রিয়তমা, তোমাকে বলছি”-এর সঙ্গে।
বইমেলা। ’ প্রায় সঙ্গে সঙ্গেই ওই স্ট্যাটাসে লাভ রিয়েক্ট দেন পূজা। মন্তব্যের ঘরেও অনেকগুলো ভালোবাসার ইমোজি দিয়েছেন।
এ প্রসঙ্গে গণমাধ্যমে পূজা বলেন, ‘আজিজ ভাই ও তাঁর স্ত্রীর সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। দুজনকে আমি খুব শ্রদ্ধা করি। আমাকেও ভালোবাসতেন তাঁরা। মধ্যে যেকোনো কারণেই হোক, আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। আমি ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছি। আমি ছোট মানুষ। ভুল হতেই পারি। সেটা তাঁরা বুঝে আমাকে ক্ষমাও করেছেন। এখন সম্পর্ক স্বাভাবিক। তাই ভাবি ও ভাইয়ার ছবি দেখে এভাবে মন্তব্য করেছি, ভালোবাসা দিয়েছি। ’
পূজা আরও বলেন, ‘আমি বুঝলাম, এভাবে কাদা-ছোড়াছুড়ি করলে তো হয় না। হয়তো কোনো কথা বলছি না, ঠিক আছে; কিন্তু কাদা-ছোড়াছুড়ির মতোই অবস্থা যাচ্ছিল আমাদের মধ্যে। শুনছিলাম, জাজের সঙ্গে কাজ হবে না, কাজ করা যাবে না। মনে করলাম, সবকিছু ঠিকঠাক করে কাজ করা উচিত। কাজে মনোযোগ দিতে হবে। ’
অনেক দিন পর তাঁদের ছবিতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দ্বিধায় ভোগেননি বলেও জানান পূজা, ‘আমি তাঁদের অনেক ভালোবাসি। তাঁরাও আমাকে ছোট বোনের মতোই ভালোবাসেন। সবচেয়ে বড় কথা, আমি আজকের পূজা তাঁদের সিনেমার ঘর থেকেই তৈরি হয়েছি। ফেসবুকে ছবিটা যখনই দেখেছি, কোনো কিছু চিন্তা না করেই লাভ রিয়েক্ট ও মন্তব্য করে দিয়েছি। ’
পূজা আরও বলেন, ‘একুশের বইমেলায় আজিজ ভাইয়ের কবিতার বই বের হয়েছে। এ জন্য আগামী পরশু মেলায় যাব। ভাইয়ার বইসহ আরও বেশ কিছু বই কেনার ইচ্ছা আছে। ’
এদিকে জাজের ঘরে ফিরেই কাজের কথা জানালেন পূজা চেরি, ‘এখন জাজের ছবিতেও কাজ করব, বাইরের ছবিতেও কাজ করব। হয়তো অনেকে ভাবছেন, জাজের ঘরে ফিরেছি, বাইরের ছবিতে কাজ করব না। ব্যাপারটি তেমন নয়; আমি ছোট মানুষ, অনেক সময় অনেক কিছুর ব্যাপারেই সিদ্ধান্ত নিতে পারি না। আজিজ ভাই আমার অভিভাবকের মতো। তাঁর পরামর্শ নিয়ে কাজ করব। ’
এর আগে গত সোমবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পূজা জাজ মাল্টিমিডিয়ার উদ্দেশ্যে একটি পোস্ট করেন। পোস্টে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান পূজা। পরে জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে পালটা পোস্ট করে পূজাকে ক্ষমা করে সাদরে আমন্ত্রণ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ