1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে একই দলিলের জাবেদায় দুই ধরনের তথ্য হোটেল খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি রয়েছে: মো. আল আমিন শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে আফগানিস্তান এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে

যমুনা ব্যাংকের ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬
  • ২০৫ Time View

31পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি যমুনা ব্যাংকের ৩০০ কোটি টাকার নন-কনভার্টেবল সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়ার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার বিএসইসির ৫৮৯তম কমিশন সভায় এ বন্ড অনুমোদন করা হয়।

জানা গেছে, টায়ার-২ মূলধনী শর্ত প্রতিপালনের ৩০০ কোটি টাকার নন-কনভার্টেবল সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়বে যমুনা ব্যাংক লিমিটেড। যার মেয়াদ হবে ৭ বছর। বন্ডটি শুধু স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, উচ্চ সম্পদধারী ব্যক্তি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ক্রয় করতে পারবেন।

বন্ডের প্রতি ইউনিটের দাম ধরা হয়েছে ১০ লাখ টাকা। বন্ডের বৈশিষ্ট্য হবে নন-কনভার্টেবল, আনলিস্টেড, সম্পূর্ণ রিমিডিবল, ফ্লোটিং রেটেড এবং সাব-অর্ডিনেট বন্ড। বন্ডের লিড অ্যারেঞ্জার এবং ট্রাস্টি হিসেবে কাজ করছে যথাক্রমে আরএসএ ক্যাপিটাল লিমিটেড এবং আইডিএলসি ফিন্যান্স লিমিটেড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ