1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সব দলের সংলাপ শেষে ইসির সঙ্গে বসতে চায় বিএনপি বিচ বয়েজের সহপ্রতিষ্ঠাতা মাইক লাভের মৃত্যু সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন সৌরভ ম্যারাডোনা-মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি হতে চান লাউতারো শেষ জুটির রোমাঞ্চে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা একটি স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার কথা ভাবছেন হাসিনা: ইন্ডিয়ান এক্সপ্রেস ঢাকায় সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপ শুরু তথ্যের ভারপ্রাপ্ত সচিব জিয়াউদ্দিন, প্রতিরক্ষা ও খাদ্যে নতুন সচিব গঙ্গা চুক্তি নিয়ে দ্রুত ভারতের সঙ্গে আলোচনা শুরু করতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ

ম্যারাডোনা-মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি হতে চান লাউতারো

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

দিয়েগো ম্যারাডোনার পর লিওনেল মেসি। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির সঙ্গে মিশে আছে দেশটির ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় দুই তারকার নাম। মেসির অবসরের পর সেই জার্সির উত্তরসূরি কে হবেন, তা নিয়ে চলছে আলোচনা। কেউ চাইছেন আরও কিছুদিন জার্সিটি কাউকে না দেওয়া হোক, আবার কেউ দেখছেন নতুন প্রজন্মের কোনো প্রতিভাবান ফুটবলারকে।

এর মধ্যেই নিজের ইচ্ছার কথা জানিয়ে দিলেন লাউতারো মার্তিনেজ। ইন্টার মিলানের অধিনায়ক স্বীকার করেছেন, সুযোগ পেলে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিটি পরতে চান তিনিও। তবে একই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন, ম্যারাডোনা ও মেসির স্মৃতিবিজড়িত এই জার্সির গুরুত্ব কতটা।

শনিবার ইতালিয়ান সিরি ‘আ’তে জেনোয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মিলান। সেই ম্যাচে একটি গোল করেছেন লাউতারো। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি নিয়ে প্রশ্ন করা হয় তাকে।

আগামী দিনে মেসির রেখে যাওয়া জার্সিটি পরতে চান কি না, এমন প্রশ্নে প্রথমে কিছুটা দ্বিধায় ছিলেন ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। এরপর নিজের ইচ্ছার কথা জানিয়ে বলেন, ‘জানি না… অবশ্যই এটা বিশেষ একটা সংখ্যা। আর্জেন্টিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জার্সি পরেছেন দিয়েগো (ম্যারাডোনা)। এরপর ছিল লিওর (মেসি), যে আমার কাছে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়। ওর সঙ্গে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি।’

এরপর ১০ নম্বর জার্সি পরার ইচ্ছার কথা আরও স্পষ্টভাবে জানান ইন্টার অধিনায়ক, ‘এখনো কিছু জানি না আমরা। আগামী মার্চে যখন জাতীয় দল ঘোষণা করা হবে, তখন হয়তো দেখা যাবে কেউ ১০ নম্বর জার্সি পরছে কি না। এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তবে জার্সিটি পরতে আমার খুব ভালো লাগবে।’

আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি নিয়ে আলোচনা নতুন নয়। মেসির দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে এই সংখ্যাটি যেন তার পরিচয়েরই অংশ হয়ে উঠেছিল। এর আগে একই জার্সিতে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন ম্যারাডোনা। ফলে তাদের পর যিনি এই জার্সি পরবেন, তাকে শুধু নিজের পারফরম্যান্স দিয়েই নয়, দুই কিংবদন্তির রেখে যাওয়া প্রত্যাশার সঙ্গেও মানিয়ে নিতে হবে।

লাউতারোর অবশ্য ১০ নম্বর জার্সি পরার অভিজ্ঞতা রয়েছে। ইন্টার মিলানে এই সংখ্যার জার্সি পরেই নিয়মিত মাঠ মাতাচ্ছেন তিনি। ক্লাবের অধিনায়কত্বও করছেন। তবে জাতীয় দলের ১০ নম্বর জার্সির গুরুত্ব যে আলাদা, সেটি ভালোভাবেই জানেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

জাতীয় দলের হয়ে নিজের যোগ্যতার প্রমাণও দিয়েছেন লাউতারো। লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনার সাফল্যময় সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা এবং ফিনালিসিমা জয়ের অভিজ্ঞতা রয়েছে তার। আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ৪২ গোল করেছেন। স্কালোনির কোচিংয়ের সময়ে মেসির পর জাতীয় দলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি।

বিশেষ করে ২০২৪ সালের কোপা আমেরিকায় আর্জেন্টিনার শিরোপা জয়ে বড় অবদান ছিল লাউতারোর। প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন পাঁচ গোল করে। কলম্বিয়ার বিপক্ষে ফাইনালে অতিরিক্ত সময়ে তার গোলেই শিরোপা নিশ্চিত করেছিল আর্জেন্টিনা।

সর্বশেষ বিশ্বকাপেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইন্টার ফরোয়ার্ড। ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে তার গোলে ২-১ ব্যবধানে জিতে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। এমন পারফরম্যান্সের কারণে মেসির ১০ নম্বর জার্সির সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে লাউতারোর নামও আলোচনায় রয়েছে। তবে তিনি একাই নন।

ম্যানচেস্টার সিটির সাবেক ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ এবং ইতালিয়ান ক্লাব কোমোতে খেলা তরুণ মিডফিল্ডার নিকো পাজকেও এই জার্সির সম্ভাব্য দাবিদার হিসেবে দেখা হচ্ছে। তবে আর্জেন্টিনা কোচ স্কালোনি এখনো নতুন ১০ নম্বর বেছে নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ