আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সব রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ শেষ হওয়ার পর আলোচনায় বসতে চায় বিএনপি। এ কারণে সোমবারের নির্ধারিত সংলাপে অংশ না নিয়ে সময়সূচি পরিবর্তনের অনুরোধ জানিয়েছে দলটি।
দলীয় সূত্র জানায়, সব রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শেষ হওয়ার পর বিএনপি আলোচনায় অংশ নিতে চায়। এ বিষয়ে দলটির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে নিজেদের অবস্থানের কথা জানানো হয়েছে।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, 'আমি শুনেছি, সংলাপের সময় পরিবর্তন করার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।'
উল্লেখ্য, সংলাপের দ্বিতীয় দিনে আগামীকাল সোমবার বিএনপিসহ ১৯টি দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে বসার কথা ছিল। অন্য দলগুলো হলো গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম, বাংলাদেশ কংগ্রেস ও তৃণমূল বিএনপি।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.