1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ স্থাপনায় নিরাপত্তা জোরদারে ১৫ কোম্পানিকে চিঠি দিনাজপুরে খতমে নবুওয়াত সম্মেলন সফল করতে জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত জরুরি যানবাহন ছাড়া পদ্মা সেতুতে বাস চলাচল প্রায় বন্ধ, ২১ জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যাহত ফরিদপুরের সড়কে বিএনপি নেতাকর্মীদের মহড়া, শরীয়তপুর ও গোপালগঞ্জে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, নিহত ২ ‘গোপন সমঝোতা’ ভেঙে যাওয়ায় বিএনপি এখন জাতীয় ঐক্যের কথা বলছে: নাহিদ তামাকমুক্ত তারুণ্য গড়তে উদ্ভাবন, সংস্কৃতি, খেলাধুলা ও সহশিক্ষার তাগিদ মাহদী আমিনের উচ্চশিক্ষার মানোন্নয়নে নীতি বাস্তবায়ন ও পরিবীক্ষণ জরুরি ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বাংলাদেশের ঐতিহ্যবাহী গহনায় মুগ্ধ ওটিলিয়া ইসলামাবাদে দেওয়া স্পিকারের বক্তব্যে নতুন করে আলোচনায় ঢাকা-দিল্লি সম্পর্ক

আওয়ামী লীগকে ডিল করতে না পেরে বিএনপি এখন জাতীয় ঐক্যের কথা বলছে: নাহিদ ইসলাম

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ২৮ Time View

আওয়ামী লীগের টাকা, ভোট ব্যাংক নিয়ে নির্বাচনে জিতে আট মাস পরে বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, তাদের গোপন সমঝোতা ভেঙে গেছে। আওয়ামী লীগকে ডিল করতে না পেরে বিএনপি এখন জাতীয় ঐক্যের কথা বলছে।

‎রোববার (২৯ নভেম্বর) বিকেলে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎তিনি বলেন, জুলাই সনদ না মানা, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া, গণভোটের গণরায় বাস্তবায়ন না করার মধ্য দিয়ে বিএনপি জাতীয় ঐক্য ভঙ্গ করেছে। এতে বিএনপির প্রতি জনগণ আস্থা হারিয়েছে।

‎এনসিপি নেতা বলেন, সীমান্তে চক্রান্ত হচ্ছে, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। বিজিবিকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগ এই ষড়যন্ত্র করছে। ‎ নাহিদ ইসলাম বলেন, ভারতসহ পৃথিবীর পাঁচটা পরাশক্তি আওয়ামী লীগের সঙ্গে থাকলেও তারা এ দেশে রাজনীতির সুযোগ পাবে না। এ দেশের তরুণ জনগণ তাদের রাজনীতি করতে দিবে না। আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল করতে হবে। চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ‎ নাহিদ ইসলাম আরও বলেন, গঙ্গা চুক্তির মেয়াদ ডিসেম্বরে শেষ হয়ে যাবে। নতুন কোনো চুক্তি হবে কি না বা এখনো জানি না। এই অঞ্চলের মানুষদের মরুভূমিতে পরিণত করার ষড়যন্ত্র করছে ভারত। সেই ষড়যন্ত্রে যোগ দিচ্ছে এই দেশের পতিত আওয়ামী লীগ শক্তি। ফলে আমাদের এবারের লড়াই সীমান্তকে সুরক্ষিত করার লড়াই, নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের লড়াই।

‎এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম বলেন, কয়েকটি গণমাধ্যম অবৈধ অস্ত্র রামদা, 'চাইনিজ কুড়ালকে এখন লগি-বৈঠা বলে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছে। ‎আমরা এই মিডিয়াগুলোকে চিনে রাখছি ও ডকুমেন্টেড করছি। স্বৈরাচারের পক্ষে ‎তথাকথিত সিনিয়র সাংবাদিক, বুদ্ধিজীবী আর সুশীল সেজে যারা সম্মতি উৎপাদন করবেন, ‎ভারতের দালালি করবেন, আওয়ামী লীগের পা চাটবেন, তাদেরকে এই বাংলাদেশ থেকে উচ্ছেদ করা হবে।'

‎সভা শুরুর আগে নগরের আলুপট্টি মোড়ে জড়ো হন এনসিপির নেতাকর্মীরা। পরে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ