1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ স্থাপনায় নিরাপত্তা জোরদারে ১৫ কোম্পানিকে চিঠি দিনাজপুরে খতমে নবুওয়াত সম্মেলন সফল করতে জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত জরুরি যানবাহন ছাড়া পদ্মা সেতুতে বাস চলাচল প্রায় বন্ধ, ২১ জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যাহত ফরিদপুরের সড়কে বিএনপি নেতাকর্মীদের মহড়া, শরীয়তপুর ও গোপালগঞ্জে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, নিহত ২ ‘গোপন সমঝোতা’ ভেঙে যাওয়ায় বিএনপি এখন জাতীয় ঐক্যের কথা বলছে: নাহিদ তামাকমুক্ত তারুণ্য গড়তে উদ্ভাবন, সংস্কৃতি, খেলাধুলা ও সহশিক্ষার তাগিদ মাহদী আমিনের উচ্চশিক্ষার মানোন্নয়নে নীতি বাস্তবায়ন ও পরিবীক্ষণ জরুরি ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বাংলাদেশের ঐতিহ্যবাহী গহনায় মুগ্ধ ওটিলিয়া ইসলামাবাদে দেওয়া স্পিকারের বক্তব্যে নতুন করে আলোচনায় ঢাকা-দিল্লি সম্পর্ক

তামাকমুক্ত তারুণ্য গড়তে উদ্ভাবন, সংস্কৃতি, খেলাধুলা ও সহশিক্ষার তাগিদ মাহদী আমিনের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

তামাকমুক্ত তারুণ্য গড়তে তরুণ প্রজন্মকে উদ্ভাবন, সংস্কৃতি, খেলাধুলা ও সহশিক্ষামূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

রবিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তাগিদ দেন।

মাহদী আমিন বলেন, তরুণদের তামাক থেকে দূরে রাখতে কেবল মৌখিক বক্তব্য নয়, বরং তাদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।

সুস্বাস্থ্য, সুশিক্ষা ও মানবিক মূল্যবোধের সাথে তামাকমুক্ত জীবনযাপন সরাসরি জড়িত উল্লেখ করে তিনি সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে তামাকমুক্ত তারুণ্যের বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রায় ৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান মেলা, আইডিয়া জেনারেশন ও স্টার্টআপ ফান্ডিং প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। স্কুল বা কলেজের শিক্ষার্থীদের ভালো উদ্ভাবনী ধারণা থাকলে সরকারি অর্থায়নে তা বাস্তবায়নের সুযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জামানতবিহীন স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলা হচ্ছে, যাতে অর্থ জমা না রেখেই কেবল ভালো ব্যবসায়িক পরিকল্পনার ভিত্তিতে সরকারি ফান্ডিং নিয়ে উদ্যোক্তা হওয়া যায়।

তামাক নিয়ন্ত্রণ ও তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকারের পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন জানিয়ে তিনি বলেন, বিদ্যমান আইন অনুযায়ী ১৮ বছরের নিচে কারও কাছে তামাক বিক্রি নিষিদ্ধ— এই আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি কৌতূহল, বন্ধুত্বের প্রভাব বা সামাজিক চাপের কারণে তরুণদের তামাকে ঝুঁকে পড়া ঠেকাতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থানের কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, তিনি স্পষ্টভাবে চান তারুণ্য যেন কোনোভাবেই তামাকের সংস্পর্শে না আসে। সরকার দায়িত্ব নেওয়ার পর সারাদেশের ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ের ২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।

এ ছাড়া আগামী ডিসেম্বর থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে এবং জানুয়ারি থেকে চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে খেলাধুলা ও সংস্কৃতিকে নতুন বিষয় হিসেবে যুক্ত করা হচ্ছে।

শিক্ষা ব্যবস্থার সংস্কার প্রসঙ্গে তিনি জানান, আগামী জানুয়ারিতে শুরু হতে যাওয়া নতুন শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে একটি নতুন বিষয় যুক্ত হচ্ছে, যা পর্যায়ক্রমে সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত চালু হবে। সপ্তম থেকে দশম শ্রেণির পাঠ্যক্রমে তামাকের ক্ষতিকর দিক ও সচেতনতার বিষয়টি অন্তর্ভুক্ত করার বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলবেন বলেও জানান তিনি। এ ছাড়া ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা হচ্ছে।

উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নের উদ্যোগ তুলে ধরে উপদেষ্টা বলেন, শিক্ষকদের জন্য ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচি, শ্রেণিকক্ষগুলোকে মাল্টিমিডিয়া ক্লাসরুমে রূপান্তর এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফ্রি ওয়াইফাই সুবিধা নিশ্চিত করা হচ্ছে। উচ্চশিক্ষায় যেকোনো বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ‘মূল্যবোধ ও নীতিমালা’ এবং ‘ব্যক্তিগত ও পেশাগত উন্নয়ন’ নামে দুটি বিষয় বাধ্যতামূলক করা হচ্ছে, যেখানে সুনাগরিক হওয়ার পাশাপাশি তামাক থেকে দূরে থাকার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।

বাল্যবিবাহ, এসিড সন্ত্রাস বা শিশুশ্রম প্রতিরোধের মতো তরুণ প্রজন্মকে তামাকের ছোবল থেকে বাঁচাতে সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে মাহদী আমিন বলেন, তামাক নিয়ন্ত্রণে ‘নারী মৈত্রী’র দাবি ও প্রত্যাশা বিএনপির নির্বাচনী ইশতেহারের সাথে শতভাগ সামঞ্জস্যপূর্ণ। নীতি প্রণয়ন ও বাস্তবায়নকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বিষয়টিতে সুনজর রয়েছে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং অ্যান্টি-টোব্যাকো উইমেন এমপিস ফোরামের ভাইস-চেয়ারপার্সন মাহমুদা হাবিবা, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ