1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ স্থাপনায় নিরাপত্তা জোরদারে ১৫ কোম্পানিকে চিঠি দিনাজপুরে খতমে নবুওয়াত সম্মেলন সফল করতে জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত জরুরি যানবাহন ছাড়া পদ্মা সেতুতে বাস চলাচল প্রায় বন্ধ, ২১ জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যাহত ফরিদপুরের সড়কে বিএনপি নেতাকর্মীদের মহড়া, শরীয়তপুর ও গোপালগঞ্জে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, নিহত ২ ‘গোপন সমঝোতা’ ভেঙে যাওয়ায় বিএনপি এখন জাতীয় ঐক্যের কথা বলছে: নাহিদ তামাকমুক্ত তারুণ্য গড়তে উদ্ভাবন, সংস্কৃতি, খেলাধুলা ও সহশিক্ষার তাগিদ মাহদী আমিনের উচ্চশিক্ষার মানোন্নয়নে নীতি বাস্তবায়ন ও পরিবীক্ষণ জরুরি ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বাংলাদেশের ঐতিহ্যবাহী গহনায় মুগ্ধ ওটিলিয়া ইসলামাবাদে দেওয়া স্পিকারের বক্তব্যে নতুন করে আলোচনায় ঢাকা-দিল্লি সম্পর্ক

দুই প্রীতি ম্যাচ খেলতে সিঙ্গাপুরে বাংলাদেশের মেয়েরা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

কোচ বদলেছে, তবে লক্ষ্য বদলায়নি। আগামী বছরের সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে নিজেদের আরও ভালোভাবে প্রস্তুত করতে চায় বাংলাদেশ নারী ফুটবল দল। সেই প্রস্তুতির অংশ হিসেবে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে সিঙ্গাপুরে পৌঁছেছেন বাংলাদেশের মেয়েরা। আগামী ১ ও ৫ ডিসেম্বর স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।

আজ রোববার সিঙ্গাপুরে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ফিফা র‍্যাঙ্কিংয়ে বর্তমানে ১০৬তম স্থানে থাকা বাংলাদেশ মুখোমুখি হবে ১৪৭তম স্থানে থাকা সিঙ্গাপুরের। র‍্যাঙ্কিংয়ে দুই দলের মধ্যে ৪১ ধাপের ব্যবধান থাকলেও ম্যাচ দুটিকে গুরুত্বের সঙ্গেই দেখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিশেষ করে নতুন কোচের অধীনে দলের প্রস্তুতি ও সামর্থ্য যাচাইয়ের সুযোগ হিসেবে দেখা হচ্ছে এই সফরকে। ব্রিটিশ কোচ পিটার বাটলারের অনুপস্থিতিতে আপাতত নারী দলের দায়িত্ব দেওয়া হয়েছে এরিক মেয়ারকে।

ক্যানসারে আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে থাকতে পারছেন না বাটলার। তার অনুপস্থিতিতে এক মাসের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মেয়ার। ফলে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দুটি নতুন কোচের জন্যও গুরুত্বপূর্ণ পরীক্ষা।

বাটলারের অধীনে গত কিছুদিনে বাংলাদেশের নারী ফুটবলে যে খেলার ধরন গড়ে উঠেছে, সেটির ধারাবাহিকতা বজায় রাখার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। অল্প সময়ের মধ্যে মেয়ারের অধীনে ফুটবলাররা কতটা মানিয়ে নিতে পারেন, সিঙ্গাপুর সফরে সেটিও দেখার সুযোগ মিলবে।

২০২৭ সালের সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিতে নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যেই আগামী ফিফা উইন্ডোগুলোতে আরও প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ