1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সব দলের সংলাপ শেষে ইসির সঙ্গে বসতে চায় বিএনপি বিচ বয়েজের সহপ্রতিষ্ঠাতা মাইক লাভের মৃত্যু সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন সৌরভ ম্যারাডোনা-মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি হতে চান লাউতারো শেষ জুটির রোমাঞ্চে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা একটি স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার কথা ভাবছেন হাসিনা: ইন্ডিয়ান এক্সপ্রেস ঢাকায় সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপ শুরু তথ্যের ভারপ্রাপ্ত সচিব জিয়াউদ্দিন, প্রতিরক্ষা ও খাদ্যে নতুন সচিব গঙ্গা চুক্তি নিয়ে দ্রুত ভারতের সঙ্গে আলোচনা শুরু করতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ

বাফুফে ইমাবারির সঙ্গে ত্রিপাক্ষিক সমঝোতার দ্বারপ্রান্তে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি ও জাপানের পেশাদার ক্লাব এফসি ইমাবারি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে।

তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়ন এবং খেলোয়াড় ও কোচ তৈরির ধারাবাহিক ব্যবস্থা গড়ে তোলাই এর লক্ষ্য।

এ উদ্যোগের অংশ হিসেবে রোববার সকালে এফসি ইমাবারির একটি প্রতিনিধিদল যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি ও স্থানীয় অবকাঠামো ঘুরে দেখে।

পরিদর্শন শেষে ব্রিফিংয়ে জানানো হয়, পরবর্তীতে এফসি ইমাবারির আরেকটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। এরপর ২০২৭ সালের জানুয়ারির শেষ দিকে চুক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

চুক্তি বাস্তবায়িত হলে এফসি ইমাবারির সহযোগিতায় উন্নত কোচিং, মেধা অন্বেষণ ও বিকাশ এবং খেলোয়াড় বিনিময় কর্মসূচি পরিচালনা করা সম্ভব হবে। জাপানের পেশাদার লিগের একটি ক্লাবের সঙ্গে এ সহযোগিতা দেশের ফুটবল অবকাঠামোর সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে ব্রিফিংয়ে আশা প্রকাশ করা হয়।

এ সময় এফসি ইমাবারির স্পন্সর মিতসুবিশির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিরোসি উইগাকি, বাফুফের সিনিয়র গ্রাসরুট ম্যানেজার হাসান মাহমুদ, সহকারী মার্কেটিং ম্যানেজার রবিউল ইসলাম, শামসুল হুদা ফুটবল একাডেমির পরিচালক (প্রশাসন) শামসুল বারী শিমুল ও যুগ্ম পরিচালক মাসুদুর রহমান টনি উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ