1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে স্মৃতি খাতুনের সাফল্য এআই খাতের শেয়ারের দর ধরে রাখতে উদ্যোগী চীন টেস্ট ক্রিকেটকে বিদায়ই বলে দিলেন শামি জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক্ষার্থী নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট ‘পুনরুদ্ধারের’ সময় এসেছে: বিজেপি এমপি দুবে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আটক মসজিদ কমিটির বিরোধে হামলা, প্রাণ গেল বিএনপি নেতার কোরিয়ায় আন্তর্জাতিক উৎসবে খাবার ক্যাটাগরিতে প্রথম বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়: ৮ বছরে ভর্তি পরীক্ষার আবেদনে খরচ বেড়েছে ৪ গুণ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে

ভারত থেকে অক্সিজেন আমদানি শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৬৫ Time View

আড়াই মাস বন্ধ থাকার পর, ভারত থেকে ফের অক্সিজেন আমদানি শুরু হয়েছে। গত দুই দিনে ১৯০ টন অক্সিজেন এনেছে লিন্ডে বাংলাদেশ।

সোমবার সকালে ভারত থেকে ৯০ টন অক্সিজেনের একটি চালান বেনাপোল বন্দরে এসে পৌঁছায়।

চালানটি ছাড় করানোর দায়িত্বে থাকা সারথী এন্টারপ্রাইজ জানিয়েছে, ২১ এপ্রিলের পর তাদের কোম্পানির কোনো অক্সিজেন দেশে প্রবেশ করেনি। ভারতে অক্সিজেনের চাহিদা কমে আসায় সে দেশের সরকার অক্সিজেন রফতানিতে সম্মতি দিয়েছে। গত দুই দিনে কম্পানির ১৯০ টন অক্সিজেন বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে। এখন থেকে প্রতিদিনই ভারত থেকে এই কোম্পানির অক্সিজেন দেশে আসবে। দ্রুত কাস্টমসের আনুষ্ঠাকিতা শেষ করে আমদানিকারক প্রতিষ্ঠানের কাছে অক্সিজেন পৌঁছে দেয়ার কাজ চলছে।

ভারতে করোনা সংক্রমণ বেড়ে অক্সিজেন সংকট তীব্র হলে ২২ এপ্রিল থেকে কোনো অক্সিজেনের চালান দেশে আসেনি। তবে এখন সেখানে চাহিদা কমে যাওয়ায় আবার ভারতীয় সরকার অক্সিজেন রপ্তানিতে সম্মতি দিয়েছে। এখন থেকে প্রতিদিনই ভারত থেকে তাদের কোম্পানির অক্সিজেন আসবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ