1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী

ভারতকে বিশ্বকাপ কিনে নেয়ার আহ্বান সে দেশের সাংবাদিকের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৭৫ Time View

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ২৩তম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-ভারত। ম্যাচটিতে বৃষ্টি আইনে ৫ রানে হারে টাইগাররা। রোহিত-কোহলিদের কাছে হারের কষ্ট ছাপিয়ে, টাইগার সমর্থকদের আলোচনায় এ ম্যাচের নানান বিতর্কিত সিদ্ধান্ত।
চলতি বিশ্বকাপে পাকিস্তান ম্যাচের পর বাংলাদেশের বিপক্ষেও আম্পায়ারদের সিদ্ধান্তে পরিবর্তন আনার নজির দেখা গেছে ভারতীয় ক্রিকেটারদের অনুরোধে। কেবল তাই নয়, নিয়ম ভেঙ্গেও জরিমানা হয়নি টিম ইন্ডিয়ার। প্রশ্নের জন্ম দিয়েছে ভেজা মাঠে খেলা গড়ানো নিয়েও।
বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অর্থের ঝনঝনানি পৌঁছায় আইসিসির সদরদপ্তর পর্যন্ত। নানান সময়ে নানানভাবে, বৈশ্বিক আসরগুলোতে তাদের প্রভাব স্পষ্ট।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ভারতীয় ক্রিকেটার আর আম্পায়ারদের এমন আচরণ দেখে দেশটির ভারতীয় ক্রীড়া সাংবাদিক আভিনাশ আরিয়ান বিসিসিআইকে বিশ্বকাপ ট্রফি কিনে নিতে বলেছেন।
২ নভেম্বর বাংলাদেশ-ভারতের ম্যাচের দিন এক টুইট বার্তায় আরিয়ান ম্যাচ জেতার সস্তা কৌশল ব্যবহার না করে বিসিসিআইকে উদ্দেশ্যে লেখেন, ‌‘হ্যালো বিসিসিআই, ওয়াল্ড কাপ হি খরিদ লো।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ