1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
পাগলা মসজিদের ১৫ সিন্দুকে ৫১ বস্তা টাকা, চলছে গণনা হরমুজে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রবাসী বাংলাদেশিরা বেগমগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন, জানালার গ্লাস ভাঙচুর দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুটি পেট্রলবোমা নিক্ষেপ, একটি অবিস্ফোরিত নান্দাইল দিঘির কোল ঘেঁষে ইত্যাদির নতুন পর্ব কে ডি প্রভাতী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন : মুক্তিযোদ্ধার শুভসূচনা নেতৃত্বে থাকছেন কামিন্স, ক্রিকেট অস্ট্রেলিয়ার সর্বসম্মত সমর্থন জসীমউদ্‌দীন-ফররুখ-আল মাহমুদের দেশজ কাব্যধারা ঢাকা-গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের শিরোপা পেল পাকিস্তান রানার্সআপ ভারত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২৮ Time View

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের দ্বিতীয় আসরে শিরোপা জিতেছে পাকিস্তান। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় বৃষ্টির কারণে ফাইনাল ম্যাচ মাঠে না গড়ানোয় টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী পাকিস্তানকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় এবং রানার্সআপ হয়েছে ভারত।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় ভারত ও পাকিস্তানের মধ্যে ফাইনাল শুরু হওয়ার কথা ছিল।

বৃষ্টিতে নির্ধারিত সময়ে খেলা নামানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত হলে গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকার সুবাদে শিরোপা পায় পাকিস্তান।

লিগ পর্বে অপরাজিত থেকেই ফাইনালের টিকিট কাটে পাকিস্তান। তিন ম্যাচের সবকটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখে তারা। তিন ম্যাচ খেলে দুটি জয় ও একটি হারে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে ফাইনালে ওঠে ভারত। স্বাগতিক বাংলাদেশ ২ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং কোনো পয়েন্ট না পেয়ে চতুর্থ স্থানে থাকে শ্রীলঙ্কা।

ফাইনালে ওঠার পথে ভারতের বিপক্ষে উত্তেজনাপূর্ণ এক জয় পেয়েছিল পাকিস্তান। ১৭ নভেম্বরের সেই ম্যাচে শেষ বলে এক উইকেটে জেতে তারা। ভারতের তোলা ১৭৯ রানের জবাবে ৯ উইকেট হারিয়ে ১৮০ রান করে পাকিস্তান। শেষ দুই বলে জয়ের জন্য ৭ রান দরকার ছিল পাকিস্তানের। তখন অলরাউন্ডার নিয়ামতউল্লাহ ছক্কা ও চার হাঁকিয়ে দলকে জয় এনে দেন।

১৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলে ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড এশিয়া কাপ ২০২৬। প্রথমবারের মতো বাংলাদেশে হওয়া এই আসরের টাইটেল স্পন্সর ছিল সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল। টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বসুন্ধরার এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ