1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু কাল, যেভাবে করবেন, খরচ কত কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড, লড়াইয়ে হলিউডের একঝাঁক তারকা নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার পাগলা মসজিদের ১৫ সিন্দুকে ৫১ বস্তা টাকা, চলছে গণনা হরমুজে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রবাসী বাংলাদেশিরা বেগমগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন, জানালার গ্লাস ভাঙচুর দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুটি পেট্রলবোমা নিক্ষেপ, একটি অবিস্ফোরিত নান্দাইল দিঘির কোল ঘেঁষে ইত্যাদির নতুন পর্ব কে ডি প্রভাতী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন : মুক্তিযোদ্ধার শুভসূচনা

দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুটি পেট্রলবোমা নিক্ষেপ, একটি অবিস্ফোরিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের বিরিশিরি শাখা কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়ে আগুন ধরলেও অপরটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। তবে আনসার সদস্যদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বিরিশিরি বাজারসংলগ্ন গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

শাখা ব্যবস্থাপক মো. শামসুল হক বলেন, গভীর রাতে হঠাৎ রাস্তার দিক থেকে কাচের বোতলে পেট্রলভর্তি একটি বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এ সময় কার্যালয়ের বাইরে আনসার সদস্যরা পাহারায় ছিলেন। বিস্ফোরণের শব্দ শুনে তাঁরা দ্রুত এগিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে পেট্রলভর্তি আরও একটি কাচের বোতল পড়ে ছিল, যা বিস্ফোরিত হয়নি।

তিনি আরও বলেন, পেট্রলবোমাটি কার্যালয়ের ভেতরে প্রবেশ না করায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কার্যালয়ের গেটের সামনে রাখা একটি মোটরসাইকেলের পেছনের কিছু অংশ পুড়ে গেছে।

শাখা ব্যবস্থাপক জানান, শনিবার সকালে পুলিশ সুপার, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শুক্রবার দিবাগত রাত ১টা ৩৪ মিনিটে দুর্বৃত্তরা পরপর দুটি পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অপরটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। আনসার সদস্যদের তৎপরতায় তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি নেত্রকোনার ঠাকুরাকোনা, কুমড়ী, মৌগাতি, চল্লিশা, আমতলা ও পূর্বধলার খলিশাউড়াসহ জেলার বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের একাধিক শাখা কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ