1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
জসীমউদ্‌দীন-ফররুখ-আল মাহমুদের দেশজ কাব্যধারা ঢাকা-গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন চেহারা নিয়ে কটূক্তি, সরাসরি সম্প্রচারে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী ভিনা মালিক কামিন্সের অধিনায়কত্ব কেড়ে নিলে খেলা ছাড়ার কথা ভাববেন হ্যাজলউড! পেরুতে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী ভারত সফরে সম্পর্ক নতুন করে গড়ার সুযোগ নেপালের বালেন্দ্র শাহর সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন লম্বা সময়ের জন্য মাঠের বাইরে কেইন, নেপথ্যে কী কারণ স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জনগণ ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ

ঢাকা-গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার জেলায় এবং ঢাকা মহানগরীতে সর্বমোট ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এরমধ্যে ঢাকা জেলায় ১৮ প্লাটুন, ঢাকা মহানগরীতে ৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৯ প্লাটুন, ময়মনসিংহে ২ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন এবং কক্সবাজারে ৬ প্লাটুন বিজিবি সদস্য রয়েছে। এ ছাড়া ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে আরও বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট থাকবেন। মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রাখা হয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ