1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
জসীমউদ্‌দীন-ফররুখ-আল মাহমুদের দেশজ কাব্যধারা ঢাকা-গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন চেহারা নিয়ে কটূক্তি, সরাসরি সম্প্রচারে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী ভিনা মালিক কামিন্সের অধিনায়কত্ব কেড়ে নিলে খেলা ছাড়ার কথা ভাববেন হ্যাজলউড! পেরুতে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী ভারত সফরে সম্পর্ক নতুন করে গড়ার সুযোগ নেপালের বালেন্দ্র শাহর সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন লম্বা সময়ের জন্য মাঠের বাইরে কেইন, নেপথ্যে কী কারণ স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জনগণ ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ

জসীমউদ্‌দীন-ফররুখ-আল মাহমুদের দেশজ কাব্যধারা

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

জসীমউদ্‌দীন, ফররুখ আহমদ এবং আল মাহমুদের কবিতায় গ্রাম, প্রকৃতি, দেশজ ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি গভীর অনুরাগ এবং সামাজিক-রাজনৈতিক বাস্তবতার প্রতিফলিত। তিনজনই বাংলাদেশের কবিতায় নিজস্ব ধারা তৈরি করেছেন। বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যকে করেছেন কবিতার প্রত্যক্ষ উপাদান। চর্যাপদ থেকে রাখালী-সোজন বাদিয়ার ঘাট এবং সাত সাগরের মাঝি থেকে সোনালী কাবিনÑ বাংলাদেশের কবিতার মূলধারা।

চর্যাপদের ১১নং পদের কর্তা কাহ্নপা বলেন,

‘মা আমোহ সমুদারে অন্ত ন বুঝসি থাহা।

আগে নাবণ ভেলা দীসই ভান্তি ন পূছসি নাহা॥’

পদটিতে কামলা অর্থাৎ শ্রমজীবীদের শোষণ-অত্যাচারের একটি চিত্র পাওয়া যায়। তারা নৌকার হাল টেনে মাছ ধরত, তাদের ওপর অত্যাচার করা হতো। মানুষের অধিকার ও বৈষম্যমুক্তির বাণী উচ্চকিত হয়েছে জসীমউদ্‌দীন, ফররুখ ও আল মাহমুদের সৃষ্টিতে, যার প্রথম বিবরণ চর্যাপদ।

জসীমউদ্‌দীন গ্রাম ও প্রকৃতির মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরেছেন। তিনি কাহিনিকাব্যের রীতিতে জনপ্রিয় কাব্য ‘নকশী কাঁথার মাঠ’ রচনা করেছেন। তার কবিতা বাংলাদেশের রূপে রূপময়।

ফররুখ আহমদ বাংলাদেশের কবি। তার কবিতায় বাংলাদেশের আত্মপ্রতিষ্ঠা ও ভবিষ্যৎস্বপ্নের প্রতীক হিসেবে বিভিন্ন ঐতিহাসিক ও পৌরাণিক চরিত্র হাজির করেছেন। আল মাহমুদের কবিতায়ও বাংলাদেশজ ঐতিহ্য ও সংস্কৃতির গভীর প্রকাশ দেখা যায়। বিশেষ করে ‘সোনালী কাবিন’, ‘পাখির কাছে ফুলের কাছে’ ও ‘আরব্য রজনীর রাজহাঁস’ প্রভৃতিতে। তাছাড়া আল মাহমুদ নিজেও নতুন প্রজন্মকে প্রেরণা দিতেন জসীমউদ্‌দীনকে অনুসরণের ।

সোজন বাদিয়ার ঘাট ১৯৩৩ সালে প্রকাশিত হয়। বইটির প্রচারে দীনেশচন্দ্র সেনের অবদান উল্লেখযোগ্য। এর আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন, ‘এই পুস্তকে গ্রাম্য কাহিনীর বর্ণনা করিতে লেখক অনেক ভূতপ্রেতের নাম উল্লেখ করিয়া নূতন প্রকাশভঙ্গিতে যে বীররসের সমাবেশ করিয়াছেন, তাহা বাংলা-সাহিত্যে অভিনব।… আমি হিন্দু। আমার কাছে বেদ পবিত্র, ভাগবত পবিত্র। কিন্তু ‘সোজন বাদিয়ার ঘাট’ পুস্তকখানি তাহার চাইতেও পবিত্র, কারণ ইহাতে আমার বাংলাদেশের মাটির মানুষগুলির কাহিনী আছে।’

অথচ জসীমউদ্‌দীনকে আমরাই অতটা বাংলাদেশের করে বুকে তুলে নিতে পারিনি, যতটা নিয়েছি তিরিশের আন্দোলনকারীদের। জসীমউদ্‌দীন আমাদের জাতীয় জীবনের কবি, বাংলাদেশের সত্তার কবি, আমাদের চেতনার কবি। বাংলাদেশের চিরদিনের কবি, বাংলাদেশি রুচিবোধের কবি।

সমালোচকের ভাষায়—‘জসীমউদ্‌দীন যে সমস্ত উপমা ব্যবহার করেছেন, সেগুলোর উপাদান গ্রাম থেকে সংগৃহীত, কিন্তু উপমার ব্যাখ্যাসূত্র প্রধানত নাগরিক। সেদিক থেকে জসীমউদ্‌দীন আধুনিক কবি, মোটেও পল্লীকবি নন।’

আবু সয়ীদ আইয়ুব আধুনিক শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ‘এক হিসাবে যারাই আধুনিক কালে কবিরূপে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন প্রতিভা ও সাধনার যুগ্ম অধিকারে, তারাই আধুনিক কবি—যুগলক্ষণ অধিকৃত না হলেও।’

এছাড়া তার কবিতার উপাদান দেশজ, বুনন-বয়ন চিরায়ত বাংলা কবিতার। কয়েকটি উদাহরণ—

কাঁচা ধানের পাতার মত কচি-মুখের মায়া

তার সাথে কে মাখিয়ে দেছে নবীন তৃণের ছায়া।

গা-খানি তার শাঙন মাসের যেমন তমাল তরু।

কাল সে আসিবে, মুখখানি তার নতুন চরের মত

চখা আর চখী নরম ডানায় মুছায়ে দিয়াছে কত।

তোমার লাগিয়া মন-মোমবাতি পুড়ায়ে করিল শেষ!

ভোরের হাওয়া যায় যেন গো প্রভাতী মেঘ নাড়ী।

নজরুল বিশ্বযুদ্ধ চলাকালে বাংলার তরুণদের রক্তে এনে দিয়েছিলেন উদ্দামতা। আর জসীমউদ্‌দীন যুদ্ধ-পরবর্তী সময়ে তরুণদের মনে এনে দিয়েছিলেন শান্তির কোমলতা, যার উপকরণ ছিল বাংলাদেশের পল্লিপ্রকৃতি। চিরায়ত পল্লিজনদের সংসারের নানা কথা গ্রথিত হয়েছে তার নানা কাব্যে।

ফররুখ আহমদের ‘বৃষ্টি’ কবিতায় প্রকৃতি—

বৃষ্টি এল… বহু প্রতীক্ষিত বৃষ্টি! Ñপদ্মা মেঘনার

দুপাশে আবাদী গ্রামে, বৃষ্টি এল পুবের হাওয়ায়,

বিদগ্ধ আকাশ, মাঠ ঢেকে গেল কাজল ছায়ায়:

বিদ্যুৎ-রূপসী পরী মেঘে মেঘে হয়েছে সওয়ার।

বর্ষণ-মুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়,

রৌদ্র-দগ্ধ ধানক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়,

নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার।

আল মাহমুদের কবিতায় গ্রামীণ জীবন, প্রকৃতি ও মানুষের অভিজ্ঞতার প্রভাবই প্রধান। তার কাব্যিক জীবনে গ্রামীণ জীবনের প্রতি গভীর অনুরাগ এবং দেশজ উপাদানকে ব্যবহার করার প্রবণতা বিশেষভাবে উল্লেখযোগ্য।

সোনালী কাবিনে চিরায়ত বাংলার দেশজ শব্দচয়নের যে ব্যবহার, তা চর্যাপদের ধারা বহন করে। চর্যাপদে বৌদ্ধ সহজিয়াদের জীবন ও দর্শন এবং সোনালী কাবিনে বাংলাদেশের মানুষের জীবন ফুটিয়ে তোলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ