1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
জসীমউদ্‌দীন-ফররুখ-আল মাহমুদের দেশজ কাব্যধারা ঢাকা-গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন চেহারা নিয়ে কটূক্তি, সরাসরি সম্প্রচারে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী ভিনা মালিক কামিন্সের অধিনায়কত্ব কেড়ে নিলে খেলা ছাড়ার কথা ভাববেন হ্যাজলউড! পেরুতে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী ভারত সফরে সম্পর্ক নতুন করে গড়ার সুযোগ নেপালের বালেন্দ্র শাহর সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন লম্বা সময়ের জন্য মাঠের বাইরে কেইন, নেপথ্যে কী কারণ স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জনগণ ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ

চেহারা নিয়ে কটূক্তি, সরাসরি সম্প্রচারে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী ভিনা মালিক

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

অনলাইনে নিজের ওজন ও শারীরিক গঠন নিয়ে কটূক্তির শিকার হয়ে সরাসরি সম্প্রচারেই কান্নায় ভেঙে পড়েছেন পাকিস্তানের অভিনেত্রী ও উপস্থাপিকা ভিনা মালিক। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচকদের উদ্দেশে আবেগঘন বক্তব্য দিয়ে প্রতিবাদ জানিয়েছেন তিনি।

সম্প্রতি নিজের ওজন কমানোর অভিজ্ঞতা নিয়ে একটি অনুষ্ঠানে কথা বলার পর চেহারা নিয়ে নেতিবাচক মন্তব্যের মুখে পড়েন ভিনা। এর জবাবে অনুষ্ঠানে নিজের উঁচু জুতা খুলে স্বাভাবিক উচ্চতা দেখান তিনি। এরপর সবার সামনে মুখের প্রসাধনী মুছে সমালোচকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন।

ভিনা প্রশ্ন করেন, প্রসাধনী ছাড়া তার স্বাভাবিক চেহারা ও গায়ের রং নিয়েও কি সংবাদমাধ্যম নতুন করে খবর প্রকাশ করবে? এ সময় আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে ফেলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত অতিথি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিনার পাশে দাঁড়িয়েছেন ভক্ত ও সহকর্মী তারকারা। একই সঙ্গে অনলাইনে নারীদের শারীরিক গঠন ও চেহারা নিয়ে অপমানজনক মন্তব্যের নেতিবাচক প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ