1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

মুক্তি পেল ‘যাপিত জীবন’, চলছে ২১ প্রেক্ষাগৃহে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভাবনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত 'যাপিত জীবন’ মুক্তি পেয়েছে।

হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত সিনেমাটি শুক্রবার দেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। এটি সরকারি অনুদানের সিনেমা।

দেশভাগ ও ভাষা আন্দোলনের পটভূমিতে নির্মিত এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মত বাবার পরিচালনায় অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। সিনেমার প্রধান চরিত্রটি তার।

এছাড়া এতে প্রথমবার জুটি বেঁধেছেন আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী।

সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, গাজী রাকায়েত, আজাদ আবুল কালাম, মামুনুর রশীদ, কাজী হায়াত, সমাপ্তি ও ডলি জহুর। অনিমেষ আইচ ও ইমতিয়াজ হৃদয়ের চিত্রনাট্যে নির্মিত সিনেমাটি পরিবেশনা করছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া।

সিনেমাটি ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শপিং মল, সীমান্ত সম্ভার, সেন্টারপয়েন্ট (উত্তরা) ও সনি স্কয়ার (মিরপুর) শাখা ছাড়াও লায়ন সিনেমাস, শ্যামলী সিনেমা ও বিজিবি অডিটোরিয়ামে প্রদর্শিত হচ্ছে।

ঢাকার বাইরে নারায়ণগঞ্জের স্টার সিনেপ্লেক্স (সীমান্ত টাওয়ার) ও সিনেস্কোপ, চট্টগ্রামের স্টার সিনেপ্লেক্স (বালি আর্কেড) ও সুগন্ধা সিনেমা, রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ, সিলেটের গ্র্যান্ড সিলেট, বগুড়ার মধুবন ও মম-ইন, কুমিল্লার কে স্ক্রিন, কুষ্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্স, ময়মনসিংহের ছায়াবাণী, বরিশালের অভিরুচি সিনেমা, ফরিদপুরের বনলতা সিনেমা এবং সান্তাহারের পূর্বাশা সিনেমা হলে সিনেমাটি দেখা যাচ্ছে।

এর আগে গ্লিটজকে ভাবনা বলেছিলেন, “অন্য সিনেমাতে আমি শুধুই একজন অভিনেত্রী, কিন্তু এটি আমাদের নিজস্ব প্রডাকশন হওয়ায় সব বিষয়ের সঙ্গেই যুক্ত থাকতে হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দে আমরা ২০ দিন শুটিং করেছি। সেখানে আবেগ আর আনন্দের নানা মুহূর্ত তৈরি হয়েছিল।”

বাবার পরিচালনায় এ সিনেমায় কাজ করা নিয়ে তিনি বলেন, “বাবার সঙ্গে এটি আমার প্রথম সিনেমা। আবার কখনো একসঙ্গে কাজ করব কি না জানি না, তাই এটি আমার সারা জীবনের জন্য একটি অন্যতম স্মৃতি ও ইতিহাস হয়ে থাকবে।”

চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে গেল বছর নভেম্বরে ছাড়পত্র মেলে চলচ্চিত্রটির।

মিয়ানমারের গণহত্যার দায় ও বাংলাদেশের কূটনৈতিক অগ্রাধিকার

হীরকজয়ন্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়—নতুন প্রজন্ম, বালাই ষাট

কপ-৩১: জলবায়ু কূটনীতি ও বাংলাদেশের প্রান্তিক জনপদ

এনইআইআর কার্যকরের আগে জরুরি স্মার্টফোনের শুল্ক সংস্কার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ