1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
২ দিন পর গোপালগঞ্জ মহাসড়কে বাস চলাচল শুরু, রেল চলাচল এখনো বন্ধ ‘ফুটবলের চেয়ে কারাগারেই বেশি সুখী ছিলাম’ ঢাকায় ২৪ ঘণ্টায় ৪৭৪ জন গ্রেপ্তার, ‘আওয়ামী লীগের’ ১২৪ রোহিঙ্গা গণহত্যা: রায়ের কার্যকর বাস্তবায়ন দ্রুত নিশ্চিত করতে বলল ঢাকা ছয় মাসে চীনে ৯ লাখ এআই চিপ বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র গ্রাহকের ব্যাংকিং সেবা নিয়ে শঙ্কা, সালিশি মামলায় ন্যাশনাল ব্যাংক জুনে ২২ ব্যাংকের মুলধন ঘাটতি ৩ লাখ কোটি টাকা ছাড়িয়েছে ভারতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, যশোরে ১২৩ মিমি বৃষ্টি স্বর্ণের দাম একলাফে কমলো ১১ হাজার টাকা প্রথম দিনেই ২.৩৬ বিলিয়ন ডলার আয়: বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ ৬’

‘ফুটবলের চেয়ে কারাগারেই বেশি সুখী ছিলাম’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

ফুটবল ক্যারিয়ারে লাখ লাখ ইউরো আয় করেছেন, জিতেছেন অসংখ্য শিরোপা। কিন্তু ব্রাজিলের সাবেক তারকা দানি আলভেসের দাবি, ফুটবলের সোনালি সময়ের চেয়েও কারাগারে কাটানো দিনগুলো তাঁকে বেশি সুখ দিয়েছে। জীবনের এই পরিবর্তনের পেছনে ধর্মীয় বিশ্বাসকে বড় কারণ হিসেবে দেখছেন তিনি।

বার্সেলোনার কাছে ব্রিয়ন্স ২ কারাগারে ১৪ মাস কাটিয়েছেন আলভেস। সম্প্রতি এক ধর্মীয় বক্তব্যে সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরেন ৪৩ বছর বয়সী সাবেক এই ডিফেন্ডার। কারাগারে কাজ করে ১১৩ ইউরো পেয়েছিলেন তিনি। অথচ সেই সামান্য আয়েও নিজেকে ফুটবলের লাখ লাখ ইউরো আয়ের সময়ের চেয়ে বেশি সুখী মনে হয়েছে তাঁর।

আলভেস বলেন, ‘সৃষ্টিকর্তার কৃপায় আমি লাখ লাখ ইউরো আয় করতাম। কিন্তু কারাগারে ১১৩ ইউরো আয় করেও লাখ লাখ ইউরো আয় করার সময়ের চেয়ে বেশি সুখী ছিলাম।’

সৃষ্টিকর্তার সঙ্গে নিজের সম্পর্ক এবং জীবনকে দেখার দৃষ্টিভঙ্গির পরিবর্তন নিয়েও কথা বলেছেন আলভেস, ‘আমি অনেক প্রশ্ন করি। তাঁর সামনে আমি একটি শিশুর মতো। সবকিছু নিয়েই তাঁকে প্রশ্ন করি।’

কারাগার থেকে মুক্তির পর ধর্মীয় কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন আলভেস। ইভানজেলিক্যাল ধর্মপ্রচারক হিসেবে বিভিন্ন অনুষ্ঠান ও সমাবেশে অংশ নিচ্ছেন তিনি। এসব অনুষ্ঠানে কারাজীবন এবং নিজের আধ্যাত্মিক পরিবর্তনের অভিজ্ঞতা তুলে ধরছেন সাবেক এই ফুটবলার।

২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার একটি নাইটক্লাবে তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগে ২০২৩ সালের জানুয়ারিতে গ্রেপ্তার হন আলভেস। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আদালত তাঁকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেন। তবে প্রায় ১৪ মাস বিচারাধীন বন্দি থাকার পর ওই বছরের মার্চে ১০ লাখ ইউরো জামিনে মুক্তি পান তিনি।

২০২৫ সালের মার্চে কাতালোনিয়ার উচ্চ আদালত আপিলের শুনানিতে আগের সাজা বাতিল করে তাঁকে খালাস দেন। আদালত আগের রায়ে অসংগতি খুঁজে পায় এবং নির্দোষ থাকার আইনি অনুমানকে নাকচ করার মতো পর্যাপ্ত প্রমাণ নেই বলে সিদ্ধান্ত জানায়।

খেলোয়াড় হিসেবে আলভেসের অর্জন ঈর্ষণীয়। বার্সেলোনা, জুভেন্টাস ও প্যারিস সেন্ট জার্মেইয়ের মতো ইউরোপের বড় ক্লাবে খেলেছেন তিনি। বার্সেলোনার পরিসংখ্যান অনুযায়ী, ফুটবল ইতিহাসের অন্যতম সর্বাধিক শিরোপাজয়ী খেলোয়াড় আলভেসের ঝুলিতে রয়েছে ৪৬টি আনুষ্ঠানিক ট্রফি।

বার্সেলোনার হয়ে ৪০৯ ম্যাচে ২৩ গোল করেছেন আলভেস। জিতেছেন ২৩টি শিরোপা, যার মধ্যে তিনটি চ্যাম্পিয়নস লিগ ও ছয়টি লা লিগা। জুভেন্টাসের হয়ে সিরি আ এবং পিএসজির হয়ে দুবার ফরাসি লিগ শিরোপাও জিতেছেন।

ব্রাজিলের হয়ে ১২৬ ম্যাচ খেলেছেন আলভেস। সেলেসাওদের হয়ে ২০০৭ ও ২০১৯ সালে কোপা আমেরিকা এবং ২০০৯ ও ২০১৩ সালে কনফেডারেশনস কাপ জিতেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ