1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির

বিসিসিআইয়ের নতুন সভাপতি রজার বিনি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৬৫ Time View

নাটকীয় কিছু হয়নি। আগাম হিসেব মতোই মেয়াদ শেষে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) থেকে সরে যেতে হলো সৌরভ গাঙ্গুলীকে। নতুন সভাপতি হলেন রজার বিনি। বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নেতৃত্বেই এখন চলবে ভারতীয় ক্রিকেট। তার সঙ্গে সচিব থাকছেন আগের মতোই জয় শাহ। ২০১৯ সাল থেকে এই দায়িত্ব সামলাচ্ছেন তিনি। সৌরভের পর বিনির সঙ্গেও থাকবেন অমিত শাহ পুত্র।
প্রিন্স অব ক্যালকাটা সৌরভ যে বোর্ড সভাপতি থাকছেন না সেটি নিশ্চিত হয়েছিল আগেই। এবার তিনি মনোনয়ন জমা না দেননি। এরপর রজার বিনির ভারতীয় ক্রিকেটে বোর্ডের সভাপতি হওয়াটা সময়ের ব্যাপার ছিল। মঙ্গলবার তাই হয়েছে।
পরিবর্তন এসেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) কোষাধ্যক্ষ পদেও। এতদিন এই পদে ছিলেন অরুণ ধুমল। এবার তার জায়গা এসেছেন আশিস শেলার। মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক তিনি। ধুমলকে করা হয়েছে আইসিসি চেয়ারম্যান। তবে সহসভাপতি হিসেবে থাকছেন রাজীব শুক্লা।
বিশ্বকাপজয়ী ক্রিকেটার বিনি এর আগে সংগঠক হিসেবে কর্ণাটক ক্রিকেট সংস্থার প্রধান ছিলেন। এবার গোটা ভারতের ক্রিকেট প্রশাসনের দায়িত্ব সামলাবেন ৬৭ বছরের বিনি। যিনি ২৭টি টেস্ট ও ৭২টি এক দিনের ম্যাচ খেলেছেন ভারতের হয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ