1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে একই দলিলের জাবেদায় দুই ধরনের তথ্য হোটেল খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি রয়েছে: মো. আল আমিন শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে আফগানিস্তান এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে

বিশ্বের সবচেয়ে ঊঁচু ভোট কেন্দ্র ভারতের হিমাচলে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯
  • ৬৩ Time View

ভারতের হিমাচল প্রদেশের ছোট্ট একটি গ্রামের নাম তাশিগাং। বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত ভোটকেন্দ্রটি রয়েছে এই গ্রামে।

ভোটকেন্দ্রটি ভূ-পৃষ্ঠ থেকে ১৫ হাজার ২৫৬ ফুট উঁচুতে অবস্থিত। তাশিগাং গ্রামটির অবস্থান হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি উপত্যকার কিন্নর জেলায়। প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের আওতায় রয়েছে এই ভোট কেন্দ্রটি।

হিমাচলের চারটি লোকসভা কেন্দ্রের অন্যতম মান্ডি। এই কেন্দ্রের আওতায় রয়েছে ১৭টি বিধানসভা আসন। এর আগে এই রাজ্যের সবচেয়ে ঊঁচু ভোট কেন্দ্র ছিল হিক্কিম, যার উচ্চতা ১৪ হাজার ৪০০ ফুট। এখান থেকে ভারত-চীন সীমান্ত ২৯ কিলোমিটার দূরে। এই গ্রামে মোবাইল ফোন সংযোগ নেই। ভোটকর্মীরা ভোটের সময় স্যাটেলাইট ফোন ব্যবহার করবেন।

তাশিগাং ও গেতে গ্রামের ভোটার মাত্র ৪৮ জন। তারা ভোট দেবেন তাশিগাং কেন্দ্রে। ৪৮ জনের মধ্যে ১৮ জন নারী ও ৩০ জন পুরুষ। এদের মধ্যে সবচেয়ে প্রবীণ হলেন একজন নারী। তাঁর বয়স ৭৮ বছর। নাম রিভিন। এখানের লোকসভার ভোট হবে ১৯ মে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ