1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

বিরল রোগে আক্রান্ত বরুণ ধাওয়ান

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৮০ Time View

কিছুদিন আগেই ভারতীয় দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ‘মায়োসাইটিস’ নামক বিরল রোগে আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন। এবার জানা গেল, বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানও বিরল এক রোগে আক্রান্ত। ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিরল রোগে আক্রান্ত হওয়ার কথা নিজেই জানিয়েছেন বরুণ। তার কথায়, এর জন্য সিনেমার কাজ থেকে সাময়িক বিরতি নিচ্ছেন তিনি।
সাক্ষাৎকারে বরুণ জানিয়েছেন, ‘ভেস্টিবুলার হাইপোফাংশন’ রোগে আক্রান্ত তিনি। ‘যুগ যুগ জিও’ সিনেমার প্রচারের সময়ই শরীর খারাপ অনুভব করেন বরুণ। বরুণের কথায়, যুগ যুগ জিও সিনেমার প্রচারে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে দিনরাত এক হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন নির্বাচনী প্রচার চালাচ্ছি। সঙ্গে বরুণ জানান, করোনা পরবর্তীকালে আমরা সবাই ইঁদুর দৌড়ে ব্যস্ত। আর সেই দৌড়ের জন্যই শরীর খারাপ হচ্ছে। বিশেষ করে মানসিক দিক থেকে বিপর্যস্ত।
আপতত সব দৌড়ঝাঁপ বন্ধ করে দিয়েছেন বরুণ ধাওয়ান। অভিনেতা বলেন, আমি জানতাম না আমার সঙ্গে ঠিক কী ঘটছে। আমার একটা সমস্যা দেখা দিয়েছে, যেটাকে বলে ভেস্টিবুলার হাইপোফাংশন। মূলত এই রোগে শরীরের ভারসাম্য বজায় রাখতে সমস্যা হয়। তার মধ্যেই আমি মারাত্মক পরিশ্রম করে ফেলেছি। কারণ আমরা সবাই দৌড়াচ্ছি, কেউ জানতে চাইছে না কেন। আমাদের সবার এইখানে থাকবার একটা নির্দিষ্ট কারণ রয়েছে, আমি সেই কারণটা খোঁজার চেষ্টা করছি।
উল্লেখ্য, ভেস্টিবুলার সিস্টেমে সমস্যা হলে ভার্টিগোর সমস্যা দেখা দেয়। যেকোনো সময় শরীর ভারসাম্য হারাতে পারে। যেসব স্নায়ু শরীরের ভারসাম্য রক্ষা করে তা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের ভেস্টিবুলার অংশ।
বরুণের পরবর্তী সিনেমা ‘ভেড়িয়া’। আগামী ২৫ নভেম্বরে বলিউডে মুক্তি পাবে হরর কমেডি ঘরানার সিনেমাটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ