1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

বিজ্ঞাপনী শুটিংয়েও এবার কোমর দোলাবেন সানি?

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০১৫
  • ৩০৩ Time View

বেবি ডল’ বললেই দর্শকদের মনে ভেসে ওঠে সানি লিওনের মুখ। কিন্তু জানেন কি কার গলার জাদুতে পর্দায় প্রাণ পেয়েছিল সানির শরীরী হিল্লোল? তিনি বলিউড গায়িকা কনিকা কপূর। শুধু ‘বেবি ডল’ নয়, ‘পিঙ্ক লিপস্’, ‘দেশি লুক’ এ-ও হিট সানি-কনিকা জুটি।image_135330_0

বেশ কিছু দিনের বিরতির পর এই দুই তারকা ফের কাজ করবেন এক সঙ্গে। তবে এবার কোনো ছবি নয়। একটি বিজ্ঞাপনের জন্য কাজ করবেন তারা। যেখানে ফের গান গাইবেন কনিকা এবং তার তালে কোমর দোলাবেন সানি লিওন। কিন্তু কিসের বিজ্ঞাপন তা নিয়ে এখনও মুখ খোলেননি কেউই। যদিও বলিউডে গুঞ্জন, মরুভূমিতে শুটিং হতে পারে সেই বি়জ্ঞাপনের। ঠিক যেমন ‘এক পহেলি লীলা’র একটি গানের দৃশ্যের শুটিং হয়েছিল মরুভূমিতে। যেখানে কনিকার গানে ঠোঁট মিলিয়েছিলেন সানি। তবে এই জুটি যে বড়পর্দার মতো বিজ্ঞাপনেও জনপ্রিয় হবে সে আশাই করছেন ভক্তরা।– ওয়েবসাইট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ