1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

প্রেমিকের সঙ্গেই বাগদান সারলেন আমিরকন্যা ইরা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৮৩ Time View

বলিউড সুপারস্টার আমির খানের কন্যা ইরা খানের বাগদান সম্পন্ন হয়েছে। দীর্ঘদিনের প্রেমিক নুপূর শিখারের সঙ্গে শুক্রবার (১৮ নভেম্বর) তার বাগদান সম্পন্ন হয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভির খবরে এ তথ্য জানা গেছে।

এদিন মুম্বাইয়ে ইরা ও শিখারের ঘনিষ্ঠ বন্ধু এবং দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাগদান হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বগাদানের ছবি পোস্ট হতেই ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছায় ভাসাচ্ছেন তাদের। ইরাকে নতুন জীবনের শুভেচ্ছা জানাচ্ছেন বলিউডের তারকারা।

আমির খান ও তার প্রথম স্ত্রী রিনা দত্তর কন্যা ইরা খান। কন্যার বাগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির ও রিনা দুজনেই। বাগদানে লাল রঙের পোশাকে সেজেছিলেন ইরা। সঙ্গে মানানসই গয়না। হালকা মেকআপে যে কোনো তারকার থেকে কম লাগছিলেন না তাকে, নেটিজেনরা এমনটিই বলছেন।

হবু স্বামী নুপূর শিখারের সঙ্গে হাতে হাত ধরে পোজ দেন আমির কন্যা। উপস্থিত অন্য অতিথিদের সঙ্গেও পোজ দেন তারা।

কিছুদিন আগেই ইরা খানকে বিয়ের প্রস্তাব দেন প্রেমিক নুপূর। রোমান্টিক মুডে হাঁটু মুড়ে বসে বিয়ের প্রস্তাব দেন। টানা দুই বছর সম্পর্কে থাকার পর জিম প্রশিক্ষক নপুর শিখারেকে বিয়ের প্রস্তাবে ‘হ্যাঁ’ জানিয়েছেন ইরা। আর সেই সুন্দরতম মুহূর্তটি ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন।

এর আগে বিভিন্ন সময় ইরাকে ছবি শেয়ার করতে দেখা গিয়েছে। কখনো পরিবারের সঙ্গে জন্মদিনে, কখনো আবার প্রেমিকের সঙ্গে একান্তে সময় কাটানোর মুহূর্তের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ