1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ডাচ-বাংলা ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি সিলেট টেস্টের আগে কার থেকে কী পরামর্শ পেয়েছেন অমিত নওগাঁ কারাগারে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু দফাদারের নাম ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদারের নতুন পরিচয় ‘গ্রাম পুলিশ’ বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক কর্মসংস্থান সৃষ্টিতে ধীরগতি, কাজে আসছে না বাংলাদেশের কর্মক্ষম জনমিতির সুবিধা: বিশ্বব্যাংক ঢাকার কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে | Boishakhi Online ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার

প্রথম টাইজেন ফোন ভারতে আনল স্যামসাং

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০১৫
  • ২৩৭ Time View
1421340696ভারতের বাজারে জেড-১ স্মার্টফোন দিয়ে টাইজেন অপারেটিং সিস্টেমের যাত্রা শুরু করল স্যামসাং। গুগলের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের সাথে প্রতিযোগিতা করতে নিজস্ব অপারেটিং সিস্টেম নির্ভর পণ্য বাজারজাত করছে স্যামসাং। বাজারে আসা জেড-১ স্মার্টফোনটির দাম স্বল্প আয়ের ক্রেতাদের কথা মাথায় রেখেই  নির্ধারণ করা হয়েছে। ভারতে ফোনটি ৯০ মার্কিন ডলারে পাওয়া যাবে। বাংলাদেশি টাকায় যা প্রায় সাত হাজার টাকা।
নতুন প্ল্যাটফর্ম সম্পর্কে স্যামসাং জানিয়েছে, এটি এমন একটি প্ল্যাটফর্ম যা শুধু ফোনেই নয়, বিভিন্ন ইন্টারনেট সংযোগ সুবিধার পণ্যে ব্যবহার করা যাবে। বাড়ির লক সিস্টেম থেকে শুরু করে ভবিষ্যতে পরস্পর যোগাযোগে সক্ষম এমন স্মার্ট ওয়াচেও এই ওএস ব্যবহার করা যাবে।
বেশ কয়েক বছর থেকে স্যামসাং এর নিজস্ব অপারেটিং সিস্টেম টাইজেন চালিত স্মার্টফোন নিয়ে আলোচনার পর এবারই প্রথম ক্রেতাদের হাতে পৌঁছল ফোনটি। এর আগে রাশিয়ার বাজারে টাইজেন চালিত স্মার্টফোন ছাড়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। এর আগে স্যামসাং ঘোষণা করেছিল ২০১৫ সালে তাদের সব টিভিতে টাইজেন অপারেটিং সিস্টেম ব্যবহার করা হবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ