1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিয়োগ হবে ব্যাংক এশিয়ায়, আবেদন শুরু ৫ নভেম্বর থেকে সিলেটে তাওহীদ হৃদয়ের ডাবল সেঞ্চুরি ভেঙে গেল টেস্ট ক্রিকেটের বহু রেকর্ড প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা পেলেন শেরপুরের গ্রাম পুলিশ মজনু মিয়া কার্যালয়ের সামনে বিএনপি কর্মীদের ওপর আ. লীগের হামলা, আহত ৫ সংকটাপন্ন বেসরকারি ব্যাংকে বিপিসির ৪,৮১৩ কোটি টাকা আমানত, অনিয়ম তদন্তে কমিটি হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ বরিশালে উপমহাদেশের বৃহত্তম শ্মশান দীপাবলি উৎসব উদযাপিত রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, ফ্রিতে যেভাবে দেখবেন খেলা শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন, দায়িত্বে হাফিজ উল্লাহ

পৃথিবীর চেয়ে বড় আরেক পৃথিবীর সন্ধান মহাকাশে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১১
  • ৩৫৮ Time View

পৃথিবী সদৃশ আরেক গ্রহের সন্ধান পেয়েছেন একদল জ্যোতির্বিজ্ঞানী। বসবাসযোগ্য ওই গ্রহটি ৬০০ আলোকবর্ষ দূরে। এর বায়ুম-লের গড় তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস।

মহাকাশ গবেষণা সংস্থা নাসার দাবি, এ পর্যন্ত আবিষ্কৃত গ্রহগুলোর মধ্যে কেপলার ২২-বি নামের ওই গ্রহটির সঙ্গেই পৃথিবীর সবচেয়ে বেশি মিল রয়েছে। পৃথিবীর চেয়ে গ্রহটি ২ দশমিক ৪ গুণ বড়।

অবশ্য বিজ্ঞানীরা এটা নিশ্চিত করেননি, গ্রহটি কঠিন (পাথর), বায়বীয় (গ্যাস) নাকি তরল পদার্থ দিয়ে গঠিত।

২০০৯-এ কেপলার ২২-বি গ্রহটি জ্যোতির্বিজ্ঞানীদের নজরে আসে নাসার।

একটি বৃহৎ তারকার সামনে গ্রহটিকে প্রদক্ষিণ করতে দেখার পর বিজ্ঞানীরা এ সম্পর্কে জানতে পারেন। এখানে জীবনের অস্তিত্ব আছে কি না সেবিষয়ে তারা নিশ্চিত নন। তবে জীবনের উপস্থিতির শর্ত সেখানে আছে।

তারকা থেকে সঠিক দূরত্বে অবস্থান করছে গ্রহটি, ফলে এতে পানি রয়েছে বলে বিজ্ঞানীরা ধারণা করছেন। তাছাড়া উপযুক্ত তাপমাত্রা ও জীবনের অনুকূলে বায়ুম-লও থাকে এ ধরনের গ্রহে।

নাসা আমেস রিসার্চ সেন্টারের বিল বরুচকি বলেন, ‘কেপলার ২২-বি পাওয়ার মধ্য দিয়ে আমরা এখন একটি ভালো গ্রহের সন্ধান পেলাম।’

এ পর্যন্ত কেপলার মহাকাশ গবেষক দলের নজরে ৫৪টি গ্রহ এলেও কেপলার ২২-বি সর্বপ্রথম গ্রহ যেটা আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে নিশ্চিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ