1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

‘পাঠান’ ঝড় চলছেই, সবাইকে ছাড়িয়ে শাহরুখ

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১০৬ Time View

বক্স অফিসে ‘পাঠান’ সিনেমার সাফল্যের যাত্রা যেনো থামছেই না। শাহরুখ, দীপিকা ও জন আব্রাহাম অভিনীত অ্যাকশন ঘরানার এ সিনেমাটি ইতিমধ্যেই ভেঙ্গেছে একের পর রেকর্ড। এবার বিশ্বব্যাপী সর্বমোট ৭২৯ কোটি রুপি আয় করে হিন্দি সিনেমার ইতিহাসে অনন্য আরেকটি রেকর্ড নিজের করে নিয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি।
ফলে আয়ের রেকর্ডে পিছিয়ে পড়েছে আমির খানের দঙ্গল। কারণ এখন আমির খানের ব্লকবাস্টার সিনেমা ‘দঙ্গল’ নয়, ভারতের ইতিহাসে সর্বোচ্চ আয় করা হিন্দি সিনেমা এখন ‘পাঠান’।
নিতেশ তিওয়ারী পরিচালিত ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘দঙ্গল’ সিনেমাটি বক্স অফিসে সর্বমোট ২ হাজার কোটি রুপি আয় করেছে। কিন্তু এ আয়ের বড় অংশই এসেছে সিনেমাটির মান্দারিন ভাষায় মুক্তিপ্রাপ্ত চীনা সংস্করণ থেকে। চীনের বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, পরবর্তীতে মান্দারিন ভাষায় মুক্তিপ্রাপ্ত সিনেমাটি প্রায় ১২০০ কোটি রুপি আয় করেছে।
তবে মান্দারিন ভাষায় মুক্তির আয় বাদ দিলেও এতদিন সর্বোচ্চ আয় করা হিন্দি ভাষার সিনেমা ছিল ‘দঙ্গল’। এবার সেই রেকর্ড ভেঙ্গেছে ‘পাঠান’। মুক্তির মাত্র দ্বিতীয় সপ্তাহেই সিনেমাটি দখল করেছে হিন্দি সিনেমা হিসেবে সর্বোচ্চ আয়ের রেকর্ড।
ফিল্ম ট্রেড এনালিস্ট রমেশ বালার টুইট মতে, সর্বশেষ আপডেটে ‘পাঠান’ ভারতে ৪৫৩ কোটি রুপি এবং ভারতের বাইরে ২৭৬ কোটি রুপি আয় করেছে। এছাড়াও গত শনিবার সিনেমা সমালোচক তারান আদর্শের করা টুইট অনুযায়ী, গত শুক্রবার সিনেমাটি শুধু ভারতেই প্রায় ১১ কোটি রুপি আয় করেছে।
সিনেমাটির অসাধারণ সাফল্যের পেছনে শাহরুখের স্টারডমকে কারণ হিসেবে দেখছেন অনেকেই। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিরো’ সিনেমার ব্যর্থতার পর নিজেকে খানিকটা গুটিয়ে নিয়েছিলেন শাহরুখ। তবে প্রায় চার বছর পর ‘পাঠান’-এর মাধ্যমে ভারতীয় এ সুপারস্টার দেখিয়ে দিলেন, ‘এভাবেও ফিরে আসা যায়’।
২৫ জানুয়ারি মুক্তির পর বিশ্বব্যাপী বক্স অফিসে মাত্র সাত দিনে প্রথম হিন্দি সিনেমা হিসেবে ৬০০ কোটি রুপির বেশি আয়ের রেকর্ডও গড়েছিল সিনেমাটি। বড়পর্দায় ‘কিং খান’ এর রাজকীয় এ প্রত্যাবর্তন ঘিরে পুরো ভারতজুড়ে ভক্তদের মাঝে চলছে শাহরুখ বন্দনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ