1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে স্মৃতি খাতুনের সাফল্য এআই খাতের শেয়ারের দর ধরে রাখতে উদ্যোগী চীন টেস্ট ক্রিকেটকে বিদায়ই বলে দিলেন শামি জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক্ষার্থী নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট ‘পুনরুদ্ধারের’ সময় এসেছে: বিজেপি এমপি দুবে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আটক মসজিদ কমিটির বিরোধে হামলা, প্রাণ গেল বিএনপি নেতার কোরিয়ায় আন্তর্জাতিক উৎসবে খাবার ক্যাটাগরিতে প্রথম বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়: ৮ বছরে ভর্তি পরীক্ষার আবেদনে খরচ বেড়েছে ৪ গুণ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে

পাখি শুমারি ও সংরক্ষণ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০১৬
  • ১৩৮ Time View

1777আন্তর্জাতিকভাবে ৫০ বছর এবং বাংলাদেশে পাখি শুমারির ৩০ বছর পূর্তি উপলক্ষে ‘পাখি গণনা ও সংরক্ষণ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতি বছর জানুয়ারি মাসের ২য় ও ৩য় সপ্তাহে সারাবিশ্বে জলাভূমির পাখি শুমারি হয়। মূলত গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এ শুমারি করা হয়। বাংলাদেশে উপকূল ও হাওর এলাকা এর মধ্যে উল্লেখযোগ্য।

তারা আরো বলেন, এ বছর ১৪ জানুয়ারি উপকূলে এবং ১৮ জানুয়ারি টাঙ্গুয়-হাওরের উদ্দেশ্যে স্বেচ্ছাসেবী দল রওনা দেবে। এছাড়া হাকালুাকি-হাওর ও বাইক্কা বিলে ১৭ থেকে ৩০ জানুয়ারি শুমারি চলবে এবং পাখির পায়ে রিং পরানো হবে।

বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি ড. নিয়াজ আবদুর রহমান সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন পরিবেশবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমেদ, পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক, মুকিত মজুমদার বাবু, ড. সাজেদা বেগম প্রমুখ।

বাংলাদেশ বার্ড ক্লাব, আইইউসিএন বাংলাদেশ এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ‘পাখি গণনা ও সংরক্ষণ’ শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ