1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ ছুটির দিনেও আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি

ধানুশের প্রশংসায় পঞ্চমুখ কারিনা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১০৯ Time View

সদ্য মুক্তিপ্রাপ্ত হলিউড ছবি ‘দ্য গ্রে ম্যান’-এর জন্য প্রশংসায় ভাসছেন দক্ষিণী অভিনেতা ধানুশ। বলা যায়, একপ্রকার টক অব দ্য টাউনে পরিণত হয়েছেন তিনবারের জাতীয় পুরস্কার বিজয়ী এ অভিনেতা।

এর আগে টালিউডের পাশাপাশি বলিউডেও ‘রানঝানা’, ‘শামিতাভ’, ‘আতরাঙ্গি রে’ ছবি দিয়ে নিজের ছাপ রেখেছেন ধানুশ। এরপরই হলিউড ছবিতে ‘দ্য গ্রে ম্যান’-এ তার ছোট চরিত্র দিয়ে বড় নাম কামাতে চলেছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলি অভিনেত্রী কারিনা কাপুরও ধানুশের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন।

কারিনা বলেন, ‘ধানুশ এত দারুণ অভিনেতা, দুর্দান্ত! প্রতিবার কোনো চরিত্রে তাকে দেখে আমরা মুগ্ধ হয়ে যাই। তার পারফরম্যান্স অন্য মাত্রা।’

এদিকে, বর্তমানে তামিল-তেলুগু সিনেমা ‘ভাথি’র শুটিং নিয়ে ব্যস্ত ধানুশ। এরপরই ‘রকি’, ‘সানি কাইয়াধাম’ ও ‘ক্যাপ্টেন মিলার’ সিনেমার কাজ শুরু করবেন তিনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ