1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে একই দলিলের জাবেদায় দুই ধরনের তথ্য হোটেল খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি রয়েছে: মো. আল আমিন শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে আফগানিস্তান এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে

দেড় শতাধিক চীনা ওয়েবসাইট বন্ধ করছে সৌদি আরব

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৫৫ Time View

সৌদির বাজারকে উদ্দেশ্য করে ওসব ওয়েবসাইট ভেজাল, নকল পণ্য সরবারাহ ও বিভিন্ন পণ্যের ভুয়া বিজ্ঞাপনের অভিযোগে ১৮৪ টি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে সৌদি আরব। স্থানীয় সময় বৃহস্পতিবার এসব ওয়েবসাইট বন্ধ করে দেয় দেশটির বাণিজ্য মন্ত্রণালয়।

তাদের অভিযোগ, এসব সাইট থেকে পণ্য কেনার পর ক্রেতাদের আর ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই। এমনকি বিক্রয়োত্তর সেবাও পাওয়া যায় না।

সৌদি সরকার যেসব ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে এর অধিকাংশেরই সংরক্ষিত তথ্য, ফোন নম্বর কিংবা কাস্টমার সার্ভিস নেই।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে কর্তৃপক্ষ বলেছে, বিশ্বাসযোগ্য দোকানের সঙ্গে লেনদেন করুন। কোনো অবস্থাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দেখে এসব ভূঁইফোড় সাইট থেকে পণ্য কিনবেন না।

এসব ওয়েবসাইটে অপেক্ষাকৃত কম দামে নকল ইলেকট্রনিক পণ্য, পারফিউম, ব্যাগ, জুতো, কাপড় ও কসমেটিক সামগ্রী বিক্রি করা হতো। আরবি ভাষায় চটকদার বিজ্ঞাপন দিয়ে পণ্য বিক্রি করতো এইসব ওয়েবসাইট।

এ কারণেই ক্রেতারা অনেক বেশি আকৃষ্ট হতেন বলে মনে করা হচ্ছে। অনেক সময় দেখা যায়, একটি ওয়েবসাইট বন্ধ করলে বিকল্প ওয়েবসাইট খুলে একইভাবে আবার প্রতারণা শুরু করে প্রতিষ্ঠানগুলো। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ