1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ

দিশা শুধুই বন্ধু, ভালো লাগে শ্রদ্ধাকে: টাইগার শ্রফ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৫ Time View

বলি পাড়ায় অন্যতম আলোচিত জুটি দিশা ও টাইগার শ্রফ। তাদের সম্পর্কের বিচ্ছেদ হয়েছে এমনটাই মনে করছেন ভক্তরা। মানে পাঁচ বছরের প্রেমের ইতি! যদিও এ বিষয়ে দুজনের কেউ পরিষ্কার করে কিছু বলেননি।

সম্প্রতি করণ জোহরের ‘কফি উইথ করণ ৭’ অনুষ্ঠানে গিয়েছিলেন টাইগার। সেখানে দিশার বিষয়টি উঠে আসে।

টাইগার শ্রফ বলেন, আমি সিঙ্গেল, কোনো সম্পর্ক নেই। একজনকে ভালো লাগতো। তবে তিনি দিশা নন। দিশা আর আমি খুব ভালো বন্ধু। আগে যেমন ছিলাম এখনো আমরা একই আছি।

এসময় অভিনেতাকে থামিয়ে করণ বলেন, একটি রেস্তোরাঁয় প্রতি রোববার আপনাদের একসঙ্গে দেখা যায়।

উত্তরে টাইগার শ্রফ বলেন, আমরা একই ধরনের খাবার খাই, তাই একসঙ্গে খেতে যাই। তবে হ্যাঁ, আমাদের সম্পর্ক নিয়ে অনেক বছর ধরেই নানা জল্পনা রয়েছে। আমরা শুধুই ভালো বন্ধু। তবে আমার যাকে ভালো লাগে তিনি হলেন শ্রদ্ধা কাপুর। শ্রদ্ধাকে আমার দুর্দান্ত লাগে।

দিশা শুধুই বন্ধু, ভালো লাগে শ্রদ্ধাকে: টাইগার শ্রফ

অভিনেতা জানান, স্কুলে পড়াকালীন শ্রদ্ধাকে তার ভালো লাগতো। তবে ভয়ে তার কাছে যেতেন না। দূর থেকে দেখতেন।

তবে শ্রদ্ধা ও টাইগার একসঙ্গে ‘বাঘি’ সিনেমায় ছিলেন। এর আগে দিশার সঙ্গে ২০১৮ সালে ‘বাঘি ২’তে দেখা যায় টাইগারকে।

‘হিরো পান্তি’ সিনেমা দিয়ে পর্দায় আসেন টাইগার। তার বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেত্রী কৃতি স্যানন। এরপর থেকে একের পর এক হিট সিনেমা ভক্তদের উপহার দিয়েছেন টাইগার শ্রফ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ