1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

তিশাকে বিয়ে করতে জামাই পরীক্ষা দিলেন কল্যাণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০১৭
  • ১৫০ Time View

নাটকের দর্শকের অভিযোগ রয়েছে, হালের নাটক-টেলিফিল্মগুলোর অধিংকাশই কমেডির নামে ভাঁড়ামোতে দুষ্ট। যার ফলে দর্শকরা বিরক্ত আর ব্রিবত হন। পাশাপাশি এসব নাটকে চরিত্ররাও ঘুরেফিরে একইরকম, একই গল্পের আনাগোনা।

তার ভিড়ে সম্প্রতি নির্মিত হয়েছে, ‘জামাই পরীক্ষা’ শিরোনামের একটি কমেডি নাটক। এই নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া এবং তানজিন তিশা। তারা দু’জনই নাটকটি নিয়ে মন্তব্য করেছেন, ‘যেখানে পুরোপুরি কমেডি ফ্লেভার আছে, কিন্তু ভাঁড়ামোর জায়গা নেই।’

অভিনেতা কল্যাণ বলেন, ‘জোর করে দর্শকদের হাসানোর চেষ্টা একেবারেই করা হয়নি। বরং গল্পের টুইস্টই দর্শকদের জমিয়ে রাখবে।’

তানজিন তিশা বলেছেন, ‘নাটকটিতে দর্শকরা হাসি, প্রেম এবং সিনেমাটিক একটা ফ্লেভার পাবেন। মোট কথা বিনোদনের সবকিছুই রয়েছে এতে। সবাইকে নাটকটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’

‘জামাই পরীক্ষা’ নাটকটি রচনা করেছেন রেজানুর রহমান রিজিভী এবং পরিচালনা করেছেন তরুণ নির্মাতা এটিএম মাকসুদুল হক ইমু।

নাটকটি নিয়ে নির্মাতা ইমু বলছিলেন, ‘একটি মেয়ের বিয়েকে কেন্দ্র করে নাটকটির গল্প আবর্তিত হয়েছে। যেমন- বিয়ের পাত্র দেখা, পাত্রের খুঁটিনাটি বিষয় যাচাই-বাচাই করা; সবমিলিয়ে একটা উৎসবমুখর অবস্থা। তাছাড়া দর্শকদের বাড়তি ভালো দিতে নাটকে একটি গানও থাকছে।’

কল্যাণ-তানজিন তিশা ছাড়া আরও অভিনয় করেছেন নিপা খান, শাখাওয়াত শিমুল, পলাশ, সালমা, কাশেম, শিমু প্রমুখ। গাজীপুরের পূবাইলে নাটকটির শুটিং শেষ হয়েছে। নির্মাতা সূত্রে জানা গেছে, ‘জামাই পরীক্ষা’ নাটকটি শিগগির একটি বেসকারি চ্যানেলে প্রচার হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ