1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ ছুটির দিনেও আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত

ট্রফি জিতেই আগামী মরশুমের ভাবনা পেলেগ্রিনির

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ মে, ২০১৪
  • ১৩২ Time View

22222প্রিমিয়ার লিগ খেতাব জিতেলেও আনন্দে গা ভাসাতে চাইছেন না ম্যাঞ্চেস্টার সিটির ম্যানেজার ম্যনুয়েল পেলেগ্রিনি ৷ বরং আগামী মরশুমের জন্য কোমর বেঁধে ঝাঁপাতে চান সিটি বস ৷ পেলেগ্রিনির মতে বড় দল কখনও একটা ট্রফিতে কখনও সন্তুষ্ট হতে পারে না ৷ এই তত্ত্ব মেনেই সিটির ফুটবলারদের ফের তাতাতে শুরু করেছেন পেলেগ্রিনি ৷

ম্যান সিটির বস বলছেন, ‘ সবচেয়ে গুরত্বপূর্ণ বিষয় একটা বড় দল কখনও একটা ট্রফিতে সন্তুষ্ট হতে পারে না ৷ আমরা প্রিমিয়ার লিগ জয়ের জন্য নিশ্চয় উৎসব করব ৷ তবে সোমবার থেকেই আগামী মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দেব ৷কারণ সিটি এবং তার ফুটবলাররা আরও বেশি খেতাব পাওয়ার যোগ্য ৷’ শেষ তিন মরশুমে দু’বার প্রিমিয়ার লিগ খেতাব জিতল সিটি ৷ পেলেগ্রিনি প্রথমবার প্রিমিয়ার লিগ খেতাব জিতলেন ৷ প্রিমিয়ার লিগ খেতাব পাওয়া সহজ ছিল না বলছেন সিটি বস ৷ চ্যালেঞ্জ নিয়েই সিটির দায়িত্ব নিয়েছিলেন বলছেন তিনি ৷ পেলেগ্রিনি বলছেন, ‘ গতবার ম্যান ইউ থেকে ১১ পয়েন্ট পিছনে শেষ করেছিল ম্যান সিটি ৷ এই সিটিকে চ্যাম্পিয়ন করা খুব একটা সহজ কাজ ছিল না ৷ কিন্তু চ্যালেঞ্জ নিয়েই সিটিকে চ্যাম্পিয়ন করেছি ৷’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ