1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ডাচ-বাংলা ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি সিলেট টেস্টের আগে কার থেকে কী পরামর্শ পেয়েছেন অমিত নওগাঁ কারাগারে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু দফাদারের নাম ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদারের নতুন পরিচয় ‘গ্রাম পুলিশ’ বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক কর্মসংস্থান সৃষ্টিতে ধীরগতি, কাজে আসছে না বাংলাদেশের কর্মক্ষম জনমিতির সুবিধা: বিশ্বব্যাংক ঢাকার কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে | Boishakhi Online ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার

জি সিনে অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রী জয়া আহসান

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭
  • ৭৭ Time View

হাওয়ায় উড়ছেন জয়া আহসান। ক’দিন পরপর তার সাফল্যের পালক যোগ হচ্ছে নতুন নতুন পালক। সেই ধারাবাহিকতায় আবারও সুখবর দিলেন এই অভিনেত্রী। ভারতের ‘জি সিনে অ্যাওয়ার্ডস’ এ এবারের সেরা অভিনেত্রীর পুরস্কারটি জিতে নিয়েছেন জয়া আহসান।

শুধু তাই নয়, জয়া অভিনীত ‘বিসর্জন’ ছবিটি সেরা ছবির পুরস্কার। গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় মুম্বাইয়ের বি কে গ্রাউন্ডসে ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এদিন জয়ার হাতে পুরস্কার তুলে দেন তামিল ভাষার চলচ্চিত্র নির্মাতা অশ্বিনী তিওয়ারি।

এর আগে ‘বিসর্জন’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন জয়া। এছাড়া হালের শীর্ষ টালিউড অভিনেত্রীদের মাঝে উজ্জ্বল এক তারকার মতোই জ্বলজ্বল করছেন তিনি। প্রতিবেশী দেশে নিজের এই পোক্ত অবস্থান প্রসঙ্গে জয়া বলেন, ‘বিসর্জন’ ছবিকে কলকাতায় ক্যারিয়ারের একটি মোড় বলা যায়। ভক্তদের কাছে কৃতজ্ঞ, তাদের অনুপ্রেরণা আর ভালোবাসায় এতো দূর এসেছি।

জয়া অভিনীত ‘পুত্র’ ছবিটি আগামী ৫ জানুয়ারি বাংলাদেশে মুক্তি পাবে। এছাড়া ‘বিউটি সার্কাস’ নামের আরেকটি বাংলাদেশের ছবিতে অভিনয় করছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ