1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
মধ্যরাতে দীপিকার বাড়িতে ভৌতিক কাণ্ড, রহস্য জানালেন অভিনেত্রী শততম সিনেমা ও রাজ্জাকের ‘নায়করাজ’ হয়ে ওঠার নেপথ্য কোটালীপাড়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৯ ভারত পানি না দিলে ভারতীয় পণ্য, করিডর ও ট্রানজিট বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম যৌথ মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ ৩ মাসে বাংলাদেশ থেকে আপলোড করা দেড় কোটি ভিডিও ডিলিট করেছে টিকটক তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা, আরও ৫৬ জেলায় আবেদন শুরু খুবির ৩০ শিক্ষার্থীর শাস্তি, বহিষ্কার ১০ খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি রেফারির লাল কার্ডে উত্তেজনা, দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

জিম্বাবুয়ে সফরেও থাকছেন না সাকিব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ৬৭ Time View

সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই, কদিন আগেই জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, বাঁহাতি অলরাউন্ডার থাকছেন না এ মাসের শেষ দিকে হতে যাওয়া জিম্বাবুয়ে সফরেও।

মিরপুরে সাংবাদিকদের জালাল ইউনুস বলেছেন, ‘সাকিব যাচ্ছে না, এটা আগেই (সে) আমাদের জানিয়েছে। আজ নির্বাচকদের সঙ্গে আমরা বসেছিলাম। তারা একটা দল চূড়ান্ত করছেন।’ সাকিব না গেলেও জিম্বাবুয়ে সফরে পূর্ণ শক্তির দলই পাঠাতে চায় বিসিবি।

জালাল বললেন, ‘যে দল এখন আছে, তাদের সবাই থাকছে। জিম্বাবুয়েতে পূর্ণ শক্তির দল যাবে। হয়তো পয়েন্টের খেলা না, চ্যাম্পিয়নশিপ বা সুপার লিগের অংশ না। কিন্তু সিরিজটি গুরুত্বপূর্ণ। এ জন্য আমরা গুরুত্বের সঙ্গে নিচ্ছি, আমরা যেন সেখানে ভালো করতে পারি। অনেকে বলছিল দ্বিতীয় সারির দল যাবে। দ্বিতীয় সারির দল যাচ্ছে না, আমরা শক্তিশালী দল পাঠাতে চাই।’

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করেই জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ। টানা সফর থাকায় সিনিয়র ক্রিকেটারদের বিশ্রামের গুঞ্জন শোনা যাচ্ছিল। জালাল সেটি উড়িয়েই দিচ্ছেন, ‘সিনিয়র খেলোয়াড়েরা বেশির ভাগই যাচ্ছে। তারা সবাই খেলতে চায়। সিনিয়র মানে যারা খেলে সবাই-ই তো সিনিয়র, কয়েকজন ছাড়া এখন তো সিনিয়ররাই খেলছে। তারা জানিয়েছে, তারা যাচ্ছে।’

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ২৭ জুলাইয়ে জিম্বাবুয়ে পৌঁছার কথা বাংলাদেশ দলের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ