1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

চুলোয় যাক এই নরক : ফুয়াদ

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারি, ২০১৫
  • ১৬৮ Time View

যে অবসকিউর ব্যান্ডের মাধ্যমে ফুয়াদ বাংলাদেশের সংগীত জগতে প্রবেশ করেছিলেন সেই ব্যান্ডের ভোকালিস্ট টিপু এই স্ট্যাটাসের তীব্র প্রতিবাদ করেছেন। ক্ষুব্ধ টিপু লিখেছেন, “আমার মনে হয় দেশের খুব একটা খোঁজখবর উনি (ফুয়াদ) রাখেন না। শিল্পী তার জায়গা থেকে দেশের প্রতি ভালবাসা দেখাবেন, কোনো কিছু করার থাকলে করবেন, তবে তেমন কোনো কাজ ফুয়াদ করেছেন বলে মনে পড়ছে না।”

টিপু আরও লিখেছেন, বাংলাদেশকে নিয়ে বিরুপ মন্তব্য করা ‘স্বার্থপর’ তারকাদের নিয়ে তিনি মোটেই ‘দুঃখিত’নন। এমন শিল্পীকে অবিলম্বে দেশ ছেড়ে যাওয়ার অনুরোধও করেছেন তিনি।

 

এরপরই তুমুল সমালোচনার মুখে ফুয়াদ সোমবার সকাল সোয়া এগারোটায় তার সেই স্ট্যাটাস মুছে ফেলেন।

১৯৮৮ সালে ৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন ফুয়াদ। ১৯৯৩ সালে বন্ধুদের নিয়ে গড়ে তোলেন ‘জেফিয়ার’ নামে একটি ব্যান্ড। এ দল থেকে ‘মায়া-১’ এবং ‘মায়া-২’ নামে দুটি অ্যালবাম প্রকাশ করেন। এরপর দেশে ফিরে টিপু, এস আই টুটুলের ‘আরশিনগর’ থেকে প্রকাশিত হয় তার সংগীতায়োজনে ‘ভেরিয়েশন ২৫.২’ অ্যালবামটি। ২০০৭ সালে ‘বন্য’ অ্যালবামটি প্রকাশিত হলে আলোচনায় উঠে আসেন ফুয়াদ।

২০১৪ সালে তার সংগীতায়োজনে ‘হিট ফ্যাক্টরি’ অ্যালবামটি প্রকাশিত হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ