1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার

চার গোলে হার বার্সেলোনার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫
  • ২০০ Time View

ড্র করলেই পৌঁছে যাওয়া যেত লিগ তালিকার শীর্ষে। কিন্তু ড্র করা তো দূর, উল্টে লা লিগায় সেল্টা ভিগোর কাছে চার গোলে হারল বার্সেলোনা। ন’ম্যাচের ব্যবধানে তৃতীয় বার চার গোল খেল দানি আলভেজ-জেরার পিকেদের ডিফেন্স। আর ফের এক বার প্রশ্ন উঠে গেল এনরিকের স্ট্র্যাটেজি নিয়ে।image_138932_0

মাদ্রিদে বুধবার রাতে প্রথম থেকেই কেমন যেন ছন্নছাড়া ভাব ছিল বার্সার। সেল্টার ফুটবলারদের সঙ্গে ওয়ান টু ওয়ানে বারবার পরাস্ত হচ্ছিল বার্সা। পেরে উঠছিল না গতিতেও। ২৫ মিনিটের মাথায় গোল করেন বার্সার প্রাক্তনী নোলিটো। কাউন্টার অ্যাটাকে দু’টি গোল করে যান লিভারপুলে সুযোগ না পাওয়া ইয়াগো আস্পাস। বার্সার হয়ে এক মাত্র গোল করেন নেইমার। যার প্রথম গোলটির ক্ষেত্রে পিকের অবদানই বেশি। ম্যাচে বার্সা যে একেবারে সুযোগ পায়নি তা অবশ্য নয়। মেসি একটি শট পোস্টে লাগে, একটি শট বাঁচান সেল্টার গোলরক্ষক আলভারেজ। পিকের একটি হেডও ক্রসবারে লেগে বেড়িয়ে যায়। কিন্তু এ গুলি বাদে ম্যাচের রাশ পুরোটাই নিজেদের হাতে রেখেছিল সেল্টা।

ম্যাচের শেষে সেল্টার কৃতীত্ব দিলেও ফিরতি ম্যাচের জন্য হুঙ্কার দিয়ে রাখলেন এনরিকে। প্রাক্তন টিম সম্পর্কে তার দাবি, “আমরা আজ খুব খারাপ খেলিনি। কিন্তু সেল্টা যে কটা সুযোগ পেয়েছে, তার সবই কাজে লাগিয়েছে। গোলের সামনে আজ ওদের ভয়ঙ্কর দেখিয়েছে।” কিন্তু বার্সা এত গোল খাচ্ছে কেন? ডিফেন্স নিয়ে কী ভাবছেন তিনি? এর অবশ্য কোনও উত্তর দেননি তিনি।

মাদ্রিদে বার্সার হারের পূর্ণ সুযোগ নিল রিয়াল। করিম বেঞ্জিমার দাপটে আটলেটিকো বিলবাওকে ২-১ ফলাফলে হারিয়ে লিগ তালিকার শীর্ষে চলে গেল তারা। আর হেরে গিয়ে মেসিরা চলে গেল পাঁচ নম্বরে। সেল্টা ভিগো, ভিলারিয়াল, আটলেটিকো মাদ্রিদের পরে।- সংবাদ সংস্থা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ