1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

খাদিজাকে বাঁচাতে বিনা পারিশ্রমিকে গাইবেন শিল্পীরা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭
  • ১৫৯ Time View

রংপুর পার্বতীপুরের মেধাবী ছাত্রী খাদিজার দু’টি কিডনিই নষ্ট। পিতৃহীন এই কিশোরীর কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা হবে। এতে দরকার অনেক অর্থের যোগান।

আর তাই তাকে বাঁচাতে বিনা পারিশ্রমিকে গাইবেন দেশের জনপ্রিয় তিন কণ্ঠশিল্পী। তারা হলেন এফ এ সুমন, কিশোর পলাশ এবং তানজীব সারোয়ার।

আগামী ফেব্রুয়ারির ১০ তারিখে খাদিজার জন্য আয়োজন করা হয়েছে একটি চ্যারিটি কনসার্ট। সেখান থেকে যে অর্থ আসবে তা দিয়ে চিকিৎসা হবে খাদিজার।

এফ এ সুমন বলেন, ‌‌‘মানবিকতার জায়গাটা অন্যরকম। একটা মেধাবী মেয়েকে বাঁচাতে যতটুকু সম্ভব চেষ্টা করবো।’

তানজীব বলেন, ‘প্রথমে আমি গাইবো এইরকম কোনো প্ল্যান ছিল না। প্রোগ্রামটা সম্পর্কে জানার পরে আগ্রহ পাই। আসলে এরকম কাজে অবশ্যই মানুষের দাঁড়ানো উচিত। মানবিকতার স্থান থেকেই আমরা পাশে দাঁড়াচ্ছি খাদিজার। খাদিজার জন্য শুভকামনা।’

জানা গেছে, খাদিজা এখন ঢাকায় অবস্থান করছেন।  দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। এখন চলছে ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির চেষ্টা। পূর্বে ডায়ালাইসিস করার কারণে তাঁকে ভর্তি নেওয়া হচ্ছে না।

খাদিজাকে সহায়তা পাঠাতে চাইলে বিকাশ নম্বর-  ০১৭৮৫৪৯৮৩৮৯

পার্বতীপুরের মফস্বলের মেয়ে খাদিজা। প্রকৃত অর্থেই মেধাবী এই মেয়ে এসএসসিতে জিপিএ ফাইভ ও এইচএসসি জিপি ৪.৯০।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ