1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ ছুটির দিনেও আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি

কোরবানির টাকা বন্যার্তদের দেবেন ওমর সানী-মৌসুমী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০১৭
  • ১৩৫ Time View

দেশের উত্তরাঞ্চল ভয়াবহ বন্যার কবলে পড়েছে। কয়েক লাখ মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। তাদের সহায়তায় পাশে দাঁড়াচ্ছেন তারকাদম্পতি ওমর সানী-মৌসুমী।

শুক্রবার বিকেলে ফেসবুক লাইভে ওমর সানী বলেন, এবার আমরা কোরবানি করব না। কোরবানির জন্য রাখা এক লাখ টাকা এবার বন্যাদুর্গতের জন্য ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছি আমি আর মৌসুমী।

একই সঙ্গে বন্যাদুর্গতের সহায়তায় অন্যান্য তারকাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ওমর সানী। এ জন্য তিনি একটি ফান্ড গঠন করারও তাগিদ দেন। আর এই উদ্যোগ নিয়ে কোনো ধরনের রাজনীতি না করতেও তিনি সবার প্রতি অনুরোধ করেন।

তিনি বলেন, কোরবানিতে শুধু মাংস বিলালেই ত্যাগ স্বীকার হয় বলে আমি বিশ্বাস করি না। কোরবানি হলো ত্যাগ। আল্লাহকে খুশি করার জন্য ত্যাগ স্বীকার করা। গত প্রায় ৩০ বছর ধরে আমি নিজের হাতে কোরবানি করি। এবারই করা হবে না।

ওমর সানী-মৌসুমী বর্তমানে ‘আমি নেতা হব’ ছবিতে কাজ করছেন। এছাড়া তারা আগামীতে অভিনয় করবেন ‘মামলা হামলা ঝামেলা’, ‘কেউ কথা রাখে না’ নামের আরও দুই ছবিতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ