1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী

কাজে যোগ দিয়েই নিয়োগ, ভিসির কার্যালয়ে তালা

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০১৫
  • ১২৯ Time View

সকাল নয়টার দিকে কাজে যোগ দেন ভিসি মো. আমিনুল হক ভূঁইয়া। প্রক্টর হিসেবে বন ও পরিবেশ বিভাগের অধ্যাপক কামরুজ্জামান চৌধুরীকে নিয়োগ দেন ভিসি। নিয়োগপ্রাপ্ত তিনজন নতুন সহকারী প্রক্টর হলেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সামিউল ইসলাম, গণিত বিভাগের প্রভাষক ওমর ফারুক ও আইপিই বিভাগের সহকারী অধ্যাপক জাহিদ হাসান। তারা সবাই সরকার-সমর্থক শিক্ষকদের একাংশ ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ এ সমর্থক।

যোগ দেয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের সরকার সমর্থিত শিক্ষকদের আরেক অংশ ভিসির কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন।

বিশ্ববিদ্যালয়ে শ্রেণীকক্ষ ও শিক্ষকদের বসার কক্ষ কে কয়টি পাবে, তা নিয়ে পদার্থবিজ্ঞান ও পুর এবং পরিবেশ (সিইই) বিভাগের দুই শিক্ষকের দ্বন্দ্ব ছিল। পরে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষকের পক্ষ নিয়ে পদার্থবিজ্ঞান এবং ভূগোল ও পরিবেশ (জিইই) বিভাগের বেশ কয়েকজন শিক্ষক এ বিষয়ে কথা বলতে গত ১২ এপ্রিল ভিসির দফতরে যান। এ সময় ভিসির স্ত্রীর অসুস্থতার খবর এলে তিনি তাদের বেশি দিতে চাননি। এ নিয়ে একজন শিক্ষক উত্তেজিত হয়ে ও উচ্চস্বরে কথা বলতে শুরু করেন। তখন ভিসি সবাইকে সংযত আচরণ করতে বলেন। বিষয়টিকে শিক্ষকদের ভিসির ‘অপমান’ হিসেবে অভিহিত করে ভিসির পদত্যাগের দাবিshabiতে আন্দোলনে নামেন সরকার-সমর্থক শিক্ষকদের একাংশ। উদ্ভূত পরিস্থিতিতে ভিসি দুই মাসের ছুটিতে যান। ছুটি শেষে ২৪ জুন তার কাজে যোগ দেয়ার কথা ছিল।

ভিসির পদত্যাগের দাবির বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সরকার-সমর্থক দুই শিক্ষক ফোরাম বিপরীতমুখী অবস্থান নিয়েছে। রোববার দুপুরে এক পক্ষ প্রশাসনিক ভবনের সামনে ‘উপাচার্যের অপসারণের’ দাবিতে অবস্থান কর্মসূচি ও অপর পক্ষ বিজ্ঞপ্তি দিয়ে ‘বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার পাঁয়তারা’ চলছে দাবি করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এর মধ্যেই সকালে কাজে যোগ দিলেন ভিসি মো. আমিনুল হক ভূঁইয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ