1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাক্টর নিয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে দিল শিক্ষার্থীরা হঠাৎ কেন বুলেটপ্রুফ কাচের ভেতর থেকে ভক্তদের সামনে অমিতাভ বচ্চন? স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেত্রী নাজনীন নাহার নীহা রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় অ্যাপে সাইবার হামলা উপকূলে কমেছে জলদস্যুতা সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা অবরোধ বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে কিশোরগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় অভিনেত্রী নীহা শাহরুখের প্রথম সিনেমা নিয়ে রোমাঞ্চকর ও অজানা গল্প

কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক ৮

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০১ Time View

eyaba chadpurকক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মিয়ানমারের ৮ নাগরিককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম জানা যায়নি।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের নাফ নদীতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ ওই ৮ নাগরিককে আটক করা হয়।

জানা যায়, খবর পেয়ে ৪২ বিজিবি অধিনায়কের নেতৃত্বে শাহপরীর দ্বীপ বিওপির জওয়ানরা নাফ নদীতে অভিযান চালায়। এ সময় ইয়াবা ট্যাবলেটসহ ২টি কাঠের তৈরি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলোর মূল্য প্রায় দেড় কোটি টাকা এবং আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ