1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির

এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে বিচারক ফারুকী

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০১৫
  • ২৩৭ Time View

এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসের নবম আসর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে আগামী ২৬ নভেম্বর asytdajsdঅনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্বের অন্যতম এ চলচ্চিত্র উৎসবের বিচারক প্যানেলে প্রথম বাংলাদেশী হিসেবে আমন্ত্রণ পেয়েছেন দেশের গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার পাশাপাশি বিচারক হিসেবে থাকছেন চীনা শিক্ষাবিদ ঝ্যাং জিয়ানমিন, মালয়েশিয়ান চলচ্চিত্রকার ইউ-ওয়েই বিন হাজিসারি, রুশ লেখক-পরিচালক অ্যালেক্সেই পোপোগ্রেবস্কি ও ইরানি অভিনেত্রী নেগার জাভাহেরিয়ান। সেরা ছবি নির্বাচনে তারা কাজ করবেন বিচারকদের প্রধান কিম ডঙ-হো’র নেতৃত্বে। তিনি হলেন বুসান চলচ্চিত্র উৎসবের সাবেক চেয়ারম্যান ও সহ-প্রতিষ্ঠাতা। রবিবার বুসানে অ্যাপসা বিচারকদের নাম ঘোষণার অনুষ্ঠানে কিমের সঙ্গে ছিলেন ফারুকী। সেরা ছবি, পরিচালনা, চিত্রগ্রহণ, চিত্রনাট্য ও অভিনেতা-অভিনেত্রী বিভাগের মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে চলতি মাসের ২১ তারিখ। বিচারক হবার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মোস্তফা সরয়ার ফারুকী জানান, যে জুরির আসনে এর আগে আসগার ফারহাদি, শ্যাম বেনেগাল, জাফর পানাহি, শাবানা আজমি, ডেভিড পাটনামের মতো ব্যক্তি বসেছেন সে আসনে বসার আমন্ত্রণ আমাকে জানানোয় আমি ঠিক ভীত নাকি আনন্দিত বুঝতে পারছি না । গত এক বছরে এশিয়া প্যাসিফিক অঞ্চলে সব সেরা ছবি বিচার করতে বসা কঠিন কাজ। কান, ভেনিস, বার্লিন, লোকারলো, জাপানে কাঁপানো ছবিগুলো নিশ্চয়ই থাকবে নমিনেশনে। আল্লাহই জানে কি হবে! বাংলাদেশকে এরকম বড় জায়গায় প্রতিনিধিত্ব করে অবশ্যই ভালই লাগছে।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসের অষ্টম আসরে মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি ‘নো ল্যান্ডস ম্যান’ ১০০টি প্রজেক্টের মধ্যে পুরস্কৃত চারটি প্রজেক্টে জায়গা করে নেয়। ফলে পুরস্কার হিসেবে তিনি পান ২৫ হাজার মার্কিন ডলার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ