1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব

এশিয়া কাপ শুরু ২৪ ফেব্রুয়ারি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫
  • ১৭২ Time View

1082২০১২ ও ২০১৪ সালেও এশিয়া কাপের আয়োজক ছিল বাংলাদেশ। ফলে ২০১৬ সালে টানা তৃতীয়বারের মতো এশিয়া কাপের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে এশিয়া কাপের মূলপর্ব শুরু হবে। ৬ মার্চ ফাইনালের মধ্য দিয়ে এ টুনামেন্টটি শেষ হবে। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকতা নিজাম উদ্দিন চৌধুরি সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলোনে বিসিবির প্রধান নির্বাহী বলেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে এবারের এশিয়া কাপে অংশ নেবে আইসিসির আরো একটি সহযোগী দেশ। ৫টি দল নিয়ে অনুষ্ঠিত হবে মূলপর্ব। মূলপর্বে জায়গা করে নিতে ১৯ ফেব্রুয়ারি থেকে লড়তে হবে সহযোগী চারটি দেশকে। কোয়ালিফাইং রাউন্ড শেষে একটি দল আসবে। মূলপর্বের সম্ভাব্য ভেন্যু হতে পারে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম এবং ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়াম।

এশিয়া কাপে অংশ নেয়ার জন্য আগামী ১৯ ফেব্রুয়ারি বাছাইপর্বে অংশ নেবে এশিয়ার চারটি ক্রিকেট খেলুড়ে দেশ সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান, ওমান ও হংকং। ২০১৪ সালের এশিয়া কাপ পাঁচ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছিল। সেবার সহযোগী দেশ হিসেবে অংশ নেয় আফগানিস্তান।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ২০১৬’র এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরমেটে। ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরমেটে করা হয়। এর আগে এশিয়া কাপের ১২টি আসর হয় ৫০ ওভারের। তবে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের কথা চিন্তা করে ২০১৮ এশিয়া কাপের আসর আবারো ৫০ ওভারের হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ