1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার

ইসরাইলি খেলোয়াড় নিলে লিভারপুল ছাড়বেন সালাহ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮
  • ৬৮ Time View

ইংলিশ জায়ান্ট লিভারপুলের প্রাণভোমরা মোহামেদ সালাহর ধর্মপরায়ণতার কথা সুবিদিত। নিজের ধর্মীয় পরিচয়ের বহিঃপ্রকাশ ঘটাতে বিন্দুমাত্র দ্বিধা করেন না তিনি। গোল করার পর তার সেজদায় লুটিয়ে পড়া কিংবা রোজা রাখা অবস্থায় মাঠে নামার নজির আছে।

কিন্তু এবার তিনি যে অবস্থান নিলেন তা বাকি নজিরকে আড়ালে ফেলে দিয়েছে। আরব-ইসরায়েলি ফুটবলার মোয়ানেস দাবোরকে দলে নিতে চাইছে লিভারপুল।

এমন সিদ্ধান্ত জানার পর নিজের অসন্তুষ্টি গোপন না করে ক্লাব ত্যাগ করার হুমকি দিয়ে রেখেছেন সালাহ। ইসরায়েলের পত্রিকা দ্য জেরুজালেম পোস্ট এক রিপোর্টে এমন তথ্য প্রকাশ করেছে।

তবে মিশরীয় তারকার কয়েকজন পরিজন নাকি দাবী করেছেন, এসব কথা মিথ্যা। নিজের খেলা নিয়েই মনোযোগী সালাহ। লিভারপুলে কে খেলবে না খেলবে তা নিয়ে তার কোনো ভাবনা নেই।

ইসরায়েল এমনিতেই মুসলিমদের জন্য স্পর্শকাতর ইস্যু। ফিলিস্তিনের মুসলিমদের প্রতি সংহতি প্রকাশ করে অনেক মুসলিম ইসরায়েলকে অপছন্দের দৃষ্টিতে দেখে। মোহামেদ সালাহ নিজেও এর আগে ইসরায়েলি ফুটবলারের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছিলেন। সেসময় এফসি বাসেলের হয়ে খেলতেন তিনি।

ইসরায়েলি ক্লাব মাক্কাবি তেল আবিবের সঙ্গে ওই ম্যাচের এক মুহূর্তে তার সঙ্গে এক ইসরায়েলি খেলোয়াড় হাত মেলাতে চাইলে মুখ ফিরিয়ে নেন এই মিশরীয় রাজা।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগদর লিবারম্যান গত এপ্রিলে সালাহকে নিয়ে এক টুইট করেন। ওই টুইটে রোমার বিপক্ষে ৫-২ গোলের জয়ে সালাহ’র নেতৃত্বে মুগ্ধ হয়ে তাকে ইসরায়েলি সেনাবাহিনীতে নেয়ার আগ্রহ দেখান লিবারম্যান। তখন অবশ্য সালাহ কোনো মন্তব্য করা থেকে বিরত থাকেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ