1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে একই দলিলের জাবেদায় দুই ধরনের তথ্য হোটেল খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি রয়েছে: মো. আল আমিন শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে আফগানিস্তান এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে

আফগানিস্তানে নতুন সরকারের ঘোষণা আজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০ Time View

আফগানিস্তানের রাজধানী কাবুলে নতুন সরকার ও মন্ত্রিসভা গঠনে আগেই ‘ঐক্যমতে’ পৌঁছেছে তালেবান ও অন্যান্য আফগান নেতারা। তালেবানের শীর্ষ নেতাকে সর্বোচ্চ আসনে রেখে তার অধীনে এই সরকার ও মন্ত্রিসভা গঠন করা হবে। শুক্রবারই (৩ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজের পর এই সরকার গঠন করা হতে পারে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কাবুলে নতুন সরকার গঠন এবং এ সংক্রান্ত অন্যান্য বিষয়ের দিকে কঠোর নজর রেখেছে আন্তর্জাতিক সম্প্রদায়। কারণ অতীতের কর্মকাণ্ড থেকে বেরিয়ে তালেবান অনেক সহনশীলভাবে দেশ পরিচালনার অঙ্গীকার করেছে। আর এ কারণে সরকার গঠনের পর অন্যান্য বিষয়ের পাশাপাশি নারী অধিকার রক্ষায় তালেবানের নীতি ঠিক কী হয়, সে বিষয়ে নজর রাখছে পুরো বিশ্ব।

তালেবানের দুটি সূত্র বার্তাসংস্থা এএফপি’কে জানিয়েছে, শুক্রবার জুমার নামাজের পর কাবুলে নতুন সরকার কাঠামোর ঘোষণা দেওয়া হতে পারে। গত সোমবার রাতে মার্কিন বাহিনী চূড়ান্তভাবে আফগান ভূখণ্ড ছেড়ে চলে যাওয়ার পর দেশটিতে নতুন সরকার গঠনের প্রক্রিয়া আরও জোরদার করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে বেশ কিছু সূত্র এএফপিকে জানায়, শুক্রবার জুমার নামাজের পর মন্ত্রিসভার ঘোষণা আসতে পারে। তালেবান কর্মকর্তা আহমাদুল্লাহ মুত্তাকি টুইটারে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদে একটি অনুষ্ঠানের প্রস্তুতি চলছে।

টুইটে তিনি লিখেছেন, ‘তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আসন্ন অনুষ্ঠানের জন্য প্রেসিডেন্ট ভবনে সব বন্দোবস্ত করছে। আসন্ন অনুষ্ঠানে আফগানিস্তানের নতুন সরকারের ঘোষণা করা হবে।’ তার টুইটে অনুষ্ঠানের প্রস্তুতির কিছু ছবিও পোস্ট করেছেন তিনি।

আফগান গণমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, সরকার গঠনের ঘোষণা আসন্ন। তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদা সর্বময় ক্ষমতার অধিকারী হতে যাচ্ছেন। ক্ষমতার কেন্দ্রে থাকবেন তিনি। দ্বিতীয় প্রধান হবেন নতুন সরকারের প্রেসিডেন্ট। এদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) অন্যান্য পশ্চিমা দেশগুলো তালেবানের ব্যাপারে ধীরে চলো (ওয়েট অ্যান্ড ওয়াচ) নীতি অবলম্বন করছে।

তবে শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তালেবানের মুখপাত্র বলেছেন, আফগানিস্তানে দূতাবাস চালু রাখার প্রতিশ্রুতি দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রম আরও বাড়ানোর কথাও জানিয়েছে বেইজিং।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ