1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

অভিনয় থেকে ১ বছরের বিরতি নেবেন সামান্থা

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১০১ Time View

ভারতের দক্ষিণি সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। গত অক্টোবরে তিনি জানান, মায়োসাইটিস নামে এক জটিল রোগে ভুগছেন তিনি। এবার অভিনয় থেকে বিরতি নেওয়ার পরিকল্পনা করেছেন এই নায়িকা।
একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলে, ‘অভিনয় থেকে এক বছরের জন্য বিরতি নেবেন সামান্থা রুথ প্রভু। এ জন্য নতুন কোনো তেলেগু বা বলিউড সিনেমায় চুক্তিবদ্ধ হননি তিনি। এই এক বছর সুস্থ হওয়ার জন্য ব্যয় করবেন।’
প্রযোজকদের কাছ থেকে নেওয়া অগ্রিম অর্থও ফেরত দিয়েছেন সামান্থা। তা উল্লেখ করে সূত্রটি বলেন, বিজয় দেবরকোন্ডার সঙ্গে ‘কুশি’ সিনেমার শুটিং করছেন সামান্থা রুথ প্রভু। এখন সিনেমাটির শেষ লটের শুটিং করছেন। আগামী দুই-তিন দিনের মধ্যে সিনেমাটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হবে। তার ‘সিটাডেল’-এর কাজও প্রায় শেষের দিকে। এর কাজ শেষ হলেই সামান্থার হাতে আর কোনো কাজ নেই। প্রযোজকদের কাছ থেকে যেসব অর্থ অগ্রিম নিয়েছিলেন তা-ও ফেরত দিয়েছেন সামান্থা।
তবে এ বিষয়ে সামান্থার আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
যুক্তরাজ্যের স্বাস্থ্যবিষয়ক অন্যতম নির্ভরযোগ্য ওয়েবসাইট এনএইচএস জানায়, সাধারণত শরীরের যেসব জায়গায় বোন টিস্যু হওয়ার কথা নয়, সেখানে এ ধরনের টিস্যু জন্মালে মায়োসাইটিস হয়। অনেক সময় বড় কোনো আঘাত বা শরীরের ভেতরে কোনো জখম হলে সেখান থেকে মায়োসাইটিস হতে পারে। তবে বেশির ভাগ ক্ষেত্রে এর কারণ জানা যায় না। মায়োসাইটিস হলে মাংসপেশিতে তীব্র ব্যথা হয়। হাঁটতে, চলতে, এমনকি আঙুল নাড়াতেও তীব্র ব্যথা অনুভব হয়। এর চিকিৎসাপদ্ধতিও জটিল ও কষ্টদায়ক।
সামান্থা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শকুন্তলম’। এর নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। ‘শকুন্তলা’ অবলম্বনে মিথলজিক্যাল ড্রামা ঘরানার এ সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক গুনাশেখর। গত ১৪ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায় তেলেগু ভাষার এই সিনেমা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ