1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ইসরায়েলকে সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের বিদেশি বিনিয়োগকারীদের ৫% পর্যন্ত লভ্যাংশ পাঠাতে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি প্রিমিয়ার ব্যাংকে আরও ৩ স্বতন্ত্র পরিচালক মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে সমাবেশ সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর, ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালুর তারিখ ঘোষণা বাংলাদেশ-পাকিস্তান সহযোগিতা ‘নতুন দৃষ্টান্ত’ গড়তে পারে: অর্থ উপদেষ্টা দুই ব্যাংকের পর্ষদে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ ১০ লাখ ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করে আশা জাগাচ্ছে দেশীয় মাধ্যম ফ্রিডার সিলেট নগরীতে ভেজাল পণ্য উৎপাদনের অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে

অবশেষে বেকসুর খালাস শাহরুখপুত্র আরিয়ান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৯৭ Time View

বহু টালবাহানার পর বলিউড বাদশা শাহরুখপুত্র আরিয়ান খানকে অবশেষে বেকসুর খালাস দিল কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)। সংস্থার চার্জশিটে বলা হয়েছে, শাহরুখ-তনয়ের কাছে কোনও মাদক পাওয়া যায়নি।

গত বছর অক্টোবর মাসে প্রমোদতরীতে পার্টি চলাকালীন অভিযান চালায় এনসিবি। আরিয়ান ও তার দুই বন্ধু-সহ কয়েক জনকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। বেশ কিছু দিন জেলে কাটানোর পর জামিনে ছাড়া পান তারকা-সন্তান।

এনসিবির পেশ করা চার্জশিটে নাম নেই আরিয়ান-সহ ৬ জনের। তাদের মধ্যে রয়েছেন প্রমোদতরীর অনুষ্ঠানের ৪ আয়োজকও। তাদের কারও বিরুদ্ধেই তেমন কোনও তথ্যপ্রমাণ মেলেনি বলে জানিয়েছে সংস্থা। এনডিপিএস আইনের বিভিন্ন ধারায় বাকি ১৪ জনের নামে অভিযোগ দায়ের হচ্ছে।

২০২১ সালের ২ অক্টোবর মুম্বাই উপকূলে ওই প্রমোদতরী থেকেই গ্রেপ্তার হন আরিয়ান খান। প্রায় এক মাস পরে বম্বে হাইকোর্ট জামিন দেয় শাহরুখপুত্র এবং তার দুই বন্ধুকে। মামলার তদন্ত প্রথমে ছিল এনসিবি মুম্বাই শাখার হাতে। পরে তদন্তের ভার নেয় বিশেষ তদন্তকারী সংস্থা (সিট)। সেই মামলাতেই শুক্রবার ৬ হাজার পাতার চার্জশিট পেশ হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ