1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল নেতা-কর্মীরা, আটক ৩ আকুল আবেদন মেঘলা মুক্তার, কী হয়েছে তার বাবার ফিফপ্রো একাদশে মেসির রেকর্ড, জায়গা হলো না ব্যালনজয়ী কেইনের তুরস্কের জলবায়ু সম্মেলন থেকে ন্যায্য অধিকার আদায়ের প্রত্যাশা রিজভীর | Boishakhi Online কপ-৩১: প্রথম দিন গুরুত্ব পেল খাদ্যনিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানি ক্রীড়াঙ্গনের বর্ষীয়ান সংগঠক হারুনুর রশীদ আর নেই বাংলাদেশ ব্যাংকের কারিগরি ত্রুটিতে সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়ল ৩০ হাজার ডলার পর্যন্ত শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায় চট্টগ্রাম-রংপুর ম্যাচ অসুস্থ বাবা নিখোঁজ, ফেসবুকে অভিনেত্রী মেঘলা মুক্তার আকুতি

ইফতেখার শামীমের মৃত্যুতে ৫ দিনের কর্মসূচি সিলেট আওয়ামী লীগের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ মে, ২০১২
  • ১৭৩ Time View

সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীমের মর্মান্তিক মৃত্যুতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। ৫ দিনব্যাপী এ কর্মসূচি পালন করছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কর্মসূচির প্রথম দিন শনিবার সিলেটের বিভিন্ন মসজিদ ও উপাসনালয়ে দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা করেছেন দলটির নেতাকর্মীরা।

রোববার বাদ জোহর জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

সোমবার বিভিন্ন উপজেলা, থানা ও ওয়ার্ডে দোয়া ও শোকসভা হবে।

মঙ্গলবার বাদ আছর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ মসজিদে মিলাদ মাহফিল এবং বুধবার বেলা ৩টায় রেজিস্ট্রারি মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ