1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে খুলনায় পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ খাগড়াছড়িতে ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা হঠাৎ কূটনীতি চাঙ্গা করে ঢাকা ছাড়ছেন খলিলুর রহমান ব্যাংক কোম্পানি আইনের চূড়ান্ত খসড়া: ব্যাংক পর্ষদে পরিবার-রাজনীতির লাগাম সংসদীয় কমিটি: ২১ জেলা মাদক পাচারের রুট ইয়াবা-আইস আসে তিন পথে রাকসু তফসিলের দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো অবস্থানে আম্মাররা ব্যাংকে পারিবারিক, রাজনৈতিক প্রভাব কমাতে উদ্যোগ সরকারের, পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা ব্যাংকে পারিবারিক, রাজনৈতিক প্রভাব কমাতে উদ্যোগ সরকারের, পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা এসএমই মেলায় ইসলামী ব্যাংকের স্টল এসএমই মেলায় ইসলামী ব্যাংকের স্টল

খাগড়াছড়িতে ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২ Time View

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ at ৬:৫২ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়িতে পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদরের নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সাদিক কায়েমের বাবা মোঃ আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে বের হওয়ার চেষ্টা করলে ঘরের দরজার সামনে কেরোসিন ও পেট্রোলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়। এ ঘটনায় তারা আতঙ্কিত। প্রতিবেশীরা খবর পেয়ে সাথে সাথে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আসেন। অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় সকাল ১০ টার দিকে বাড়িটি পরিদর্শন করেছেন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের সদস্যরা। এসময় তারা পরিবারের সদস্যদের নিরাপত্তার আশ্বাস দেন। এছাড়া শহরে নিয়মিত সেনা টহল অব্যাহত রাখার কথা জানানো হয়। আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় তিনজনকে শনাক্ত করেছে পুলিশ।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো কায় কিসলু বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজ বাগের মো. মুন্না, একই এলাকার মো. সাইফ এবং জেলার দীঘিনালার ওমর ফারুককে শনাক্ত করা গেছে।’

ওসি আরো জানান, এ ঘটনায় সাদিক কায়েমের বাবা আবুল কাশেম বাদী হয়ে এই তিনজনের নামসহ অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে আসামি করে থানায় মামলায় দায়ের করেছেন। এদিকে খাগড়াছড়ি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সারাদেশে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার বিকেল খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে বিক্ষোভ মিছিলটি শাপলা চত্বর মুক্ত মঞ্চে এসে সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে দেশে শান্তি, নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তারা। এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইউসুফ, সহকারী সেক্রেটারি মো. ইলিয়াস, কর্মপরিষদ সদস্য আব্দুল মান্নান ও অলির রহমান, সদর উপজেলা আমীর সিরাজুল ইসলাম এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সাত্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরিদর্শনে গেলেন সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া ও শাহজাহান চৌধুরী : এদিকে সাদিক কায়েমের খাগড়াছড়ি সদরস্থ পৈতৃক বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় সমবেদনা জানাতে ও পরিবারের খোঁজখবর নিতে বাসভবনটি পরিদর্শন করেছেন দুই সংসদ সদস্য।

গতকাল রাত সাড়ে ১০ টার দিকে সাদিক কায়েমের বাসায় যান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

এসময় তাঁরা সাদিক কায়েমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নিয়ে সমবেদনা জানান। পরিদর্শনকালে দুই সংসদ সদস্যই এ ধরনের অগ্নিসংযোগের চেষ্টার ঘটনার নিন্দা জানান। দুই সংসদ সদস্য সাদিক কায়েম ও তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ