1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
হাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে: চিফ প্রসিকিউটর আড়াই যুগেও আলোর মুখ দেখেনি খানজাহান আলী বিমানবন্দর রাজশাহীতে ছাত্রলীগ নেতা আটককে ঘিরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ ডিসেম্বরে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল খুলনায় এবার আওয়ামী লীগনেতাকে গুলি করে হত্যা হাসিনার আগমন ও সরকারপতন একই সঙ্গে হবে: জামায়াত নেতা রেজাউল করিম প্লেস্টেশন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ সিক্স’ সিলেট থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪ বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসে সম্মাননা পেলেন ২৩ শীর্ষ করপোরেট নির্বাহী নামফলকে স্ত্রীর নাম নিয়ে বিতর্ক, সমালোচনায় উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

আফসানা মিমির মুখোমুখি জাল টাকা বিক্রেতা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০১২
  • ২৮৬ Time View

আমাদের আশেপাশেই ঘামটি মেরে আছে অনেক সমাজ-বিরোধী অপরাধী চক্র। আমরা যাদের মুখোশে ঢাকা মুখ চিনি। চিনি না আসল চেহারা। এমনই নানা অপকর্মের হোতাদের মুখোমুখি হচ্ছেন নিয়মিতই নির্মাতা-অভিনেত্রী আফসানা মিমি। তাদের মনের কথা বের করে আনার চেষ্টা করেন।

বাংলাভিশন চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান ‘মনের কথা’-য় জাল টাকা বিক্রেতা বজলুর রশিদের মুখোমুখি হচ্ছেন এবার আফসানা মিমি। কিভাবে তিনি জাল টাকা বিক্রয় ও সরবরাহ করতেন তার বিস্তারিত জানা যাবে এই অনুষ্ঠানে।

জাল টাকার কারবারী বজলুর রশীদ বলেছেন, কিভাবে এই জাল টাকা সংগ্রহ করতেন আর কিভাবে তা বাজারে ছাড়তেন। তিনি আরো বলেছে, ধরা খাওয়া ও মুক্ত হওয়ার গল্প। নিজের মানসিক প্রতিক্রিয়াও গোপন করেন নি।

আমাদের আশেপাশের রহস্যেঘেরা মানুষদের মনের কথা জানার অনুষ্ঠান ‘মনের কথা’। আফসানা মিমির উপস্থাপনা ও শামীম শাহেদের প্রযোজনায় পর্দার আড়ালে বসা জাল টাকা বিক্রেতা বজলুর রশিদের সাক্ষাতকার নিয়ে এবারের পর্ব প্রচারিত হবে আজ ২৭ জানুয়ারি শুক্রবার রাত ৯টা ০৫ মিনিটে বাংলাভিশনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ